‘ধর্ষণ’ কাণ্ডে প্রেমকে সতর্ক করেছিল দেশের সরকার, সামনে এল তথ্য

আপনারা কি মনে করেন আমি পর্দায় এই সমস্ত নোংরা কাজ করতে পছন্দ করি? না আমি করিনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম দুর্দান্ত মাপের অভিনেতা হলেন প্রেম চোপড়া। যিনি বলিউডের অন্যতম খলনায়ক অভিনেতা হিসেবে এখনো রাজ করেন। যার অসাধারণ অভিনয় যোগে একেকটা ছবি হিট হতে বাধ্য। বলা চলে, যার দাপটে বলিউড চলচ্চিত্র সেই সময়ে কাঁপত। হ্যাঁ, তাঁর একেকটা দুর্ধর্ষ অভিনীত সিনেমাগুলি বলিউডে সেই সময়ে রাজত্ব করত। প্রেম চোপড়া তাঁর কেরিয়ারে শতাধিক সিনেমা করেছেন। কখনও নায়কের প্রেমিকার দিকে নজর দিতে গিয়ে, নায়কের সঙ্গে তাঁর যুদ্ধ বাঁধত। আবার কখনো ধর্ষণ করতে হত তাঁকে। তবে বেশিরভাগ সময়ে তাঁকে একাধিক ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। যেখানে নায়িকারাও থাকতেন আবার অন্য কেউও। অভিনেতা একবার ধর্ষণের দৃশ্যের শুটিংয়ের বিষয়ে স্মরণে বলেছিলেন, এরকমই একটি ছবিতে একজন নায়িকা তাঁকে চুম্বন করতে অস্বীকার করেছিলেন।

তিনি বলেছিলেন, “এই শীর্ষ নায়িকাটির যখন একজন শীর্ষ নায়কের সঙ্গে সম্পর্ক ছিল, তখন কোনো একটি দৃশ্য এমন ছিল যেখানে একটি শট আমাকে তাঁকে চুম্বন করতে করতে হত। প্রাথমিকভাবে সে তখন ইচ্ছুক ছিল। কিন্তু যখন শ্যুটিং শুরু হল, দৃশ্যে একটি জোর করে চুম্বন করার দৃশ্য ছিল। তাই আমি যখনই নায়িকার কাছে আসতাম সে মুখ ফিরিয়ে নিত। এভাবে চলতে থাকে, যতক্ষণ না আমি চিৎকার করে না বলতাম, ‘কী রে! তখন কেউই ভয় পেত না। কারণ আমরা খলনায়কদের পাহাড় থেকে ছুঁড়ে ফেলে, দেওয়া হয়। এবং সমস্ত নায়কদের দ্বারা মারধর করা হয়। তবে সেদিন সেই শট নেওয়া হয়েছিল শেষমেশ। পরিচালক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।”

তবে প্রেম বজায় রেখেছিলেন, সিনেমায় ধর্ষণের দৃশ্য ফুটিয়ে তুলতে। তবে এই কাজটিকে বেশি ফুটিয়ে তোলা হত, সাউন্ড ইফেক্ট, তীব্র মিউজিক, কাটওয়ের মাধ্যমে। এমনকি একসময় হিন্দি ছবিতে ধর্ষণের দৃশ্য দেখানোর বাড়বাড়ন্ত এতটাই বেড়ে গিয়েছিল যে, সরকারের তরফ থেকেও নোটিশ পাঠিয়েছিল প্রেমকে এবং বলিউড প্রযোজনা সংস্থাগুলিকে যে, ছবিতে এই ধর্ষণের দৃশ্য দেখানো বন্ধ করতে হবে। এই প্রসঙ্গে প্রেম চোপড়ার জীবনী বইয়ে বলা আছে যে, “আপনারা কি মনে করেন আমি পর্দায় এই সমস্ত নোংরা কাজ করতে পছন্দ করি? না আমি করিনা! সহিংসতা এবং যৌনতা সমসাময়িক দৃশ্যের আকর্ষণ হতে পারে। তবে আমি যৌনতাকে বিচ্ছিন্ন করার সম্পূর্ণ বিরোধী। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে, চলচ্চিত্র প্রযোজকদের সরকার কর্তৃক সহিংসতা ও ধর্ষণের দৃশ্য দেখানো বন্ধ করতে বলা হয়েছিল। এমনকি সেই সময়ে যে ফিল্মগুলি শ্যুটিং ফ্লোরে ছিল সেগুলোতেও স্ক্রিপ্ট পরিবর্তন আনতে বলা হয়েছিল।”

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক