দক্ষিণেই সংসার পাতার নির্দেশ পরিচালকের, তবে কী বিয়ে পাকা ম্রুণালের?

অভিনেত্রী মৃণাল ঠাকুর একজন তেলেগু অভিনেতার প্রেমে পড়েছেন এবং দুজনেই শীঘ্রই তাঁদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ দুজনেই শীঘ্রই বিয়ে করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে আবারও বিয়ের সানাই বাজছে নাকি! যদিও তিনি একাধারে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিরও সবচেয়ে সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। যাঁর আসন্ন ছবি, – ‘হায় নান্না’ (হায় পাপা) এবং ‘ফ্যামিলি স্টার’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তাঁর দুটি ছবিই তামিল, তেলেগু এবং হিন্দি সহ বহু ভাষায় মুক্তি পাবে। হ্যাঁ, অভিনেত্রী মৃণাল ঠাকুর গত কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে খবরে রয়েছেন। সম্প্রতি সূত্র বলছে, অভিনেত্রী মৃণাল ঠাকুর একজন তেলেগু অভিনেতার প্রেমে পড়েছেন এবং দুজনেই শীঘ্রই তাঁদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ দুজনেই শীঘ্রই বিয়ে করবেন। আর এই গুঞ্জনের সূত্রপাত একটি সাম্প্রতিক পুরস্কার অনুষ্ঠান। যেখানে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আল্লু অরবিন্দ মৃণাল ঠাকুরকে তাঁর শীঘ্রই বিয়ের জন্য আশীর্বাদ করেছেন। এরপরই শুরু হয় তাঁদের বিয়ের আলোচনা।

আল্লু অরবিন্দ এই পুরস্কার অনুষ্ঠানে মৃণালের হাতে ‘সীতা রামম’ ছবিতে তাঁর চমৎকার অভিনয়ের জন্য সেরা মহিলা অভিনেতার পুরস্কার তুলে দেন। আর তখনই পুরষ্কার অনুষ্ঠানে অরবিন্দ বলে, “আমি চাই ম্রুণাল হায়দ্রাবাদে স্থায়ী হোক।” একই সময়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের নিয়ে ম্রুণাল বলেছিলেন, “আমি বিয়েতে বিশ্বাসী। আমার চারপাশে অনেক সফল বিবাহ রয়েছে। যাঁরা একে অপরের জন্য তৈরি, এমন ব্যক্তিকে বিয়ে করা দরকার। এখন আপনি এই ব্যক্তিকে খুঁজছি। আমি মনে করি বিয়ের জন্যে আপনার বয়স ১৮, ২০ বছর বা ৩০, ৪০, ৫০ বা ৬০ বয়সও হতে পারে। বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাওয়ার কোনো সঠিক বয়স নেই। আর আপনি যদি সঠিক ব্যক্তি খুঁজে পান তবে আপনার অপেক্ষা না করে বিয়ে করা উচিত।”

ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ ‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছে। যা জোয়া আখতার, রীমা কাগতি, অলংকৃতা শ্রীবাস্তব, নিত্য মেহরা এবং নীরজ ঘায়ওয়ান পরিচালনা করেছেন। কাজের ফ্রন্ট সম্পর্কে তাঁকে পরবর্তীতে উমেশ শুক্লা পরিচালিত ‘আঁখ মিছোলি’ ছবিতে দেখা যাবে, যা ৩ রা নভেম্বর মুক্তি পাচ্ছে। ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং শারমন জোশী।

 

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা