লোকসভা নির্বাচনে জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল এই তারকা প্রার্থীদের

তিনিও প্রায় ৯১,০০০ ভোটে হেরে গিয়েছেন। অন্যদিকে মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিলও বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে অমেঠি থেকে লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৪ জুন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভাগ্য পরীক্ষার দিন। চব্বিশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ছিল ব্যপক উত্তেজনা। শুধু তাই নয়, চলচ্চিত্র মহলেও তোলপাড় পড়ে গিয়েছিল। কারণ এ বছর নির্বাচনী মাঠে নেমেছেন অনেক শোবিজ তারকা। ভিআইপি আসন থেকে লড়ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, অরুণ গোভিল, হেমা মালিনী, ভোজপুরি নায়ক-গায়ক পবন সিং, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া, সুপারস্টার রবি কিষান, গোবিন্দা, প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানি, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বর।

বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়ছেন কঙ্গনা রানাউত, মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের থেকে লড়ছেন রাজ বব্বর, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর ভোটের ময়দানে নেমেছেন পবন সিং, কেরলের ত্রিশুর থেকে মালয়ালম তারকা সুরেশ গোপী, গোরখপুর থেকে বিজেপি আসনে লড়ছেন রবি কিষান, আজমগড় আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া, মুম্বই উত্তর থেকে শিবসেনার হয়ে লড়ছেন গোবিন্দা, আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা।

তবে কঙ্গনা, হেমা, লক্ষাধিক ভোটে জিতে গেলেও সাংসদ হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল ভোজপুরি তারকা প্রার্থীদের। ভোজপুরি নায়ক-গায়ক পবন সিংকে প্রথমে বিজেপি আসনে প্রার্থী করলেও তিনি পরে দল থেকে সরে দাঁড়ান। কারণ তাঁর গানের কথা নিয়ে অনেকেই বিতর্ক তুলেছিল। তাই তিনি বিজেপি ত্যাগ করেন। পরে বিহারের কারাকাট আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর হয়ে দাঁড়ান পবন সিং। কিন্তু স্বপ্ন অধরাই রয়ে গেল। প্রায় ৯৩,০০০ ভোটে হেরে গেলেন পবন সিং। অন্যদিকে আজমগড় আসন থেকে বিজেপির হয়ে বিজেপির প্রার্থী হয়েছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির আরেক সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। তিনিও প্রায় ৯১,০০০ ভোটে হেরে গিয়েছেন। অন্যদিকে মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিলও বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে অমেঠি থেকে লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর পশ্চিমবঙ্গের ঘাটাল ও হুগলি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ ও লকেট চট্টোপাধ্যায়। 

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত