এই মুহূর্তে

অসম্পূর্ণ রেখেই শেষ হয়েছে শ্রীকান্তের কাহিনী, কবে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন 4?

নিজস্ব প্রতিনিধি: ওটিটির অন্যতম জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। ইতিমধ্যেই সিরিজের তিন নম্বর সংস্করণ মুক্তি পেয়ে গিয়েছে। দিকে দিকে ভারী প্রশংসিতও হচ্ছে। এই সিরিজ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা এর একের পর এক সংস্করণ দেখতে চাইছেন। কেননা গল্প অসম্পূর্ণ রেখেই শেষ হয়েছে প্রতিটি সংস্করণ। সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন মনোজ বাজপেয়ী। তাঁর অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রতিটি অভিনেতাই দুর্দান্ত অভিনয় করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাহিনী, পাকা অ্যাকশন, গল্প এবং সাসপেন্স সবটাই দর্শকদের মনে দাগ কেটেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজের তৃতীয় সংস্করণও ব্যাপক প্রশংসিত হচ্ছে।

তবে, নির্মাতারা একটি অদ্ভুত মোড় দিয়ে সিরিজটি শেষ করেছেন। যা ভক্তদের বিভ্রান্ত করেছিল। তাতেই সন্দেহ, চতুর্থ সংস্করণের জন্যেই গল্প অসম্পূর্ণ রেখেছেন নির্মাতারা সত্যি কী তাই? ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পরবর্তী সিজন কখন মুক্তি পাবে তা জানতে আগ্রহী সকলে। অবশেষে শুক্রবার (১২ ডিসেম্বর) ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নির্মাতারা এই বিষয়ে বড় আপডেট দিলেন। সম্প্রতি, সিরিজের নির্মাতা রাজ নিদিমোরু ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৪’ এর মুক্তির তারিখ নিয়ে আলোচনা করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘চতুর্থ সিজন শীঘ্রই আসবে। তবে এর জন্যে অপেক্ষা করতে হবে। তবে তৃতীয় সিজনের জন্যে আপনাদের চার বছর অপেক্ষা করতে হয়েছে।

কথা দিচ্ছে, চতুর্থ সিজনের জন্যে আপনাদের এতদিন অপেক্ষা করতে হবে না। আসলে আমাদের চতুর্থ সিজনের আরও বড় পরিকল্পনা করছি।’ এর দ্বিতীয় সিজন ২০২১ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল। তৃতীয় সিজন ২০২৫ সালে মুক্তি পেল। তবে এতদিন বিলম্ব হওয়ার কারণ জানিয়ে রাজ আরও বলেছেন, “এর গল্প অনুসন্ধান করতে আমাদের কিছুটা সময় লেগেছে। আসলে আমরা এই সিরিজের গল্প কাল্পনিক ভাবে তৈরি করেছি, যাতে এটি দেখলে সবসময় মনে হবে, যেন এর ঘটনাগুলি বাস্তব জীবনে ঘটেছে।” ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ দিয়ে জয়দীপ আহলাওয়াত অভিষেক করেছেন। তার চরিত্র, “রুকমা”, তিনি একজন মাদক ও অস্ত্র চোরা চালানকারী। ভক্তরা জয়দীপের এন্ট্রি পছন্দ করেছেন। তবে এবার দেখার বিষয় হল, সিজন ৪-এ তাঁর চরিত্র কতটা ধ্বংসাত্মক ভূমিকা পালন করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

‘অস্কার কি শুধু পুরুষদের জন্য?’ মহিলা পরিচালকদের হয়ে গর্জে উঠলেন হলিউড ডিভা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

বিচ্ছেদ ভুলে মেয়েকে ৫০ লাখের কুপার গাড়ি উপহার দিলেন মাহি, কী প্রতিক্রিয়া জয়ের?

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ