‘ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কর্পোরেট ক্ষেত্র’, কেন বললেন তনুজা এই কথা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড মহল বিশ্বের সবচেয়ে বড় একটি বিনোদন ক্ষেত্র। এই বিনোদন ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন গান, চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী আবিষ্কার হচ্ছে। এবার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন প্রবীণ কিংবদন্তী অভিনেত্রী তনুজা। প্রবীণ অভিনেত্রী তনুজা মনে করেন যে, ফিল্ম ইন্ডাস্ট্রি আর আগের দিনের মতন সমজাতীয় নেই, এখন এই ইন্ডাস্ট্রি বিভক্ত হয়ে গিয়েছে। তনুজাকে শেষ দেখা গিয়েছিল, মডার্ন লাভ মুম্বাই অ্যান্থলজির অংশ হিসাবে ‘বাই’ চলচ্চিত্রে।

সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গত কয়েক দশক ধরে এই ইন্ডাস্ট্রির যেসব পরিবর্তনগুলি দেখেছেন সে সম্পর্কে মুখ খুললেন। তাঁর কথায়, “প্রগতি হতেই হবে। কিন্তু এই অগ্রগতিতে একটাই দুঃখের বিষয় হল যে, আমরা এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা পরিবার না হয়ে কর্পোরেট সংস্থার মতন কর্মী হয়ে গেছি, আর আপনি যখন কর্পোরেট হয়ে যান তখন কর্মক্ষেত্র স্বাভাবিকভাবেই অফিস হয়ে যায়। অথচ আমাদের সময়ে ফিল্মওয়ালা শুধু ফিল্মওয়ালাই ছিল, যেখানে আমরা হিন্দু, মুসলিম, শিখ, সব এক হয়ে যেতাম, আমাদের সময়ে ফিল্মওয়ালার শুধু ফিল্মওয়ালাই ছিল।

তিনি আরও বলেছেন, “এমনকী যখন আমাদের ইন্ডাস্ট্রিতে কোনও মানুষের আর্থিক সাহায্যের প্রয়োজন হত, তখন আমরা সব শিল্পীরা একত্রিত হতাম এবং আমরা একসঙ্গে ওই ব্যক্তিকে সাহায্য করতাম কারণ সে একজন ফিল্মওয়ালা ছিল। আজকের প্রজন্মেও এমনটাই হওয়া উচিত। একজন অভিনেতার জন্য কোনও কিছুই পরিবর্তন হয় না, যিনি ‘চিরকালই বেঁচে থাকেন’ তাঁর শিল্পের মাধ্যমে। প্রতিদিন আমি ক্যামেরার মুখোমুখি হই, আমি মনে করি, আমি যে কোনো ভূমিকার জন্যই উপযুক্ত, এটি আমার কাছে একটি নতুন দিন এবং একটি নতুন অভিজ্ঞতা।”

হানসাল মেহতা দ্বারা পরিচালিত, ‘বাই’ ছবিতে তনুজাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। তনুজার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে এই ছবির নায়ক, প্রতীক বলেছিলেন, “তিনি আমার কাছে একটি উজ্জ্বল উৎসাহ। সে শুধু পর্দা উজ্জ্বল করতেই জানেন। আমরা যে প্রথম দৃশ্যটি একসঙ্গে করেছিলাম, সেই দৃশ্যে, আমাদেরকে প্রায় চারটি সিঁড়ি বেয়ে উঠতে হয়েছিল। বিল্ডিংটিতে লিফট ছিলনা এবং বেশ পুরানো, খাড়া সিঁড়ি ছিল। আমি ভেবেছিলাম, অভিনেত্রী বোধহয় ক্লান্ত হয়ে যাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁর শক্তির মাত্রা অন্যরকম উচ্চতায় পৌঁছে যেত। তখন আমি তাঁর থেকে চোখ সরাতে পারিনি।”

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?