প্রয়াত কৌতুক অভিনেত্রী প্যাট ক্যারল

Share:

নিজস্ব অভিনেত্রী: প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী প্যাট ক্যারল (Pat Carroll)। মৃত্যুকালে প্যাট ক্যারলের বয়স হয়েছিল, ৯৫ বছর। প্যাট ক্যারল, যিনি দ্য লিটল মারমেইডে ভয়েস আর্টিস্ট ছিলেন। বহুবছর ধরে তিনি হলিউডের টেলিভিশন জগতে কৌতুক অভিনয় করে মানুষের মন জয় করেছেন। অভিনেত্রীর মেয়ে কেরি কার্সিয়ান জানিয়েছেন যে, তাঁর মা শনিবার ম্যাসাচুসেটসের কেপ কডে তাঁর নিজস্ব বাসভবনে মারা গিয়েছেন। অভিনেত্রীর আরেক মেয়ে তারা কার্সিয়ান ইনস্টাগ্রামে লিখেছেন, “তিনি আমাকে এবং আমার বোনকে সবচেয়ে বড় উপহার হিসেবে রেখে গিয়েছেন। তিনি সবাইকে মন খুলে হাসতে বলতেন এবং হাসির মাধ্যমেই তিনি সবকিছু জয় করার কথা বলতেন।”

ক্যারল ১৯২৭ সালে লুইসিয়ানার শ্রেভপোর্টে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু মাত্র ৫ বছর বয়সেই তিনি তাঁর পরিবারের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে চলে আসেন। তাঁর অভিনয় জীবন শুরু হয়, ১৯৪৮ সালে হোমটাউন গার্ল-এর মাধ্যমে। তিনি ১৯৫৬ সালে স্কেচ কমেডি সিরিজ সিজার’স আওয়ারে কাজ করার জন্য একটি এমি জিতেছিলেন। মুলত তিনি হলিউডের টেলি ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৮০ সালে একটি মহিলা শো পরিচালনা করেছিলেন, যার নাম গার্ট্রুড স্টেইন। আর এই শোয়ের রেকর্ডিংয়ের জন্য তিনি একটি গ্র্যামি জিতেছিলেন।

এছাড়াও তিনি বেশি পরিচিতি পান ১৯৮৯ সালে প্রকাশিত ডিজনির ‘দ্য লিটল মারমেইড’ (THE LITTLE MERMAID) এ ভয়েস দেওয়ার জন্য, যেখানে তাঁর অসাধারণ কণ্ঠ আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে। এই কাজের জন্যে তিনি প্রথম পছন্দ ছিলেন না। আসলে জোয়ান কলিন্স চেয়েছিলেন, একটি জাদুকরী কণ্ঠের। এরপর ক্যারল অডিশনে যাওয়ার পর তিনি সিলেক্ট হয়ে যান, এবং তাঁর কণ্ঠই তাঁকে ডিজনির সবচেয়ে স্মরণীয় ভিলেনদের মধ্যে একজন করে তোলে। তিনি যে চরিত্রের কন্ঠে নিজের ভয়েস বসিয়েছিলেন, তার নাম উরসুলা। এছাড়াও তিনি তিনি বেশ কয়েকটি লিটল মারমেইড সিক্যুয়েল, স্পিনঅফ এবং এমনকি থিম পার্ক রাইডগুলিতে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছিলেন।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই