ইতালি সফরে গিয়ে চরম বিপদের মুখে শাহিদ-পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতালিতে গিয়ে বিপাকে বলিউড সুপারস্টার শহিদ পরিবার (Shahid Kapoor Family)। দীর্ঘদিন পর, শাহিদ কাপুর তাঁর পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন বিদেশ ভ্রমণে। সেই ভ্রমণের একাধিক ছবি, শহিদ স্ত্রী, মীরা রাজপুত (Mira Rajput) তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে কোনো কোনো সময়ে দেখা গিয়েছে, মীরা-শাহিদের একান্তে কিছুসময় কাটানোর ছবি, আবার কখনো কখনো তাঁদের সন্তান মিশা এবং জেইনকে নিয়ে পরিবারের একসঙ্গে কাটানোর একাধিক ছবি। ইতালির নানা শহরে ঘুরে বেরোনোর একাধিক ছবিও পোস্ট করছেন মীরা। যাইহোক, তবে এত খুশির মধ্যেও একটু কাঁটা তো বিঁধেছেই শাহিদ পরিবারের। ইতালিতে গিয়ে, যে হোটেলে তাঁরা ছিলেন সেই হোটেলের জন্যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে শাহিদ পরিবারকে। এদিন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে, হোটেলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন মীরা। তাঁদের অসন্তোষজনক আতিথিয়তার জন্য তীব্র চটেছে শাহিদ-ঘরণী। খারাপ ভেজ ফুড এবং নোংরা চাদরের জন্যে মীরা অভিযোগ করেছেন ওই হোটেলের বিরুদ্ধে।

তবে ইতালি যাওয়ার আগে মীরা তাঁর পরিবারের সঙ্গে সুইজারল্যান্ডে ছিলেন।মধ্য ইউরোপে থেকেও ভক্তদের জন্যে একাধিক মনোরম দৃশ্য প্রকাশ করেছেন মীরা। তবে মীরা পরিবার নিয়ে ইতালি ভ্রমণের সময়, হোটেলের খাতিরে খুব অসুবিধার সম্মুখীনে পড়েন। নিরামিষ খাবার এবং পরিষ্কার চাদর খুঁজে পেতে রীতিমতো লড়াই করতে হয়েছিল তাঁদের। তাই শাহিদ ঘরনী ইতালীর সফরের খুব খারাপ অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক করলেন। তিনি লিখেছেন, “সিসিলি সুন্দর। কিন্তু আপনি যদি একজন ভারতীয় বা নিরামিষাশী ব্যক্তি হন, তাহলে এড়িয়ে যান এই ভ্রমন ক্ষেত্রকে। হোটেলের অতিথিয়তা একেবারেই খারাপ, সীমিত খাবার রয়েছে, নিরামিষাশীদের জন্যে কোনও সিস্টেম নেই। দরিদ্র লিনেন এবং ছেঁড়া নোংরা চাদর পাতা ছিল হোটেল কক্ষে। তবে অভিযোগ করার মতো কেউ ছিল না।”

মীরা তাঁর পোস্টে ভেগানিজম নিয়েছে বিশ্বব্যাপী আন্দোলন চলেছিল তা নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, “একটি সময়ে নিরামিষবাদ নিয়ে বিশ্বব্যাপী আন্দোলন হয়েছিল। এমনকি আগে থেকে জানানো সত্ত্বেও কোন খাবার থেকে মাংস সরানো মোটেও উপযোগী নয়। এমনকী কাটা ফলও ডেজার্ট নয়।” শাহিদ কাপুর, তাঁর স্ত্রী মীরা রাজপুত এবং সন্তান মিশা কাপুর এবং জেইন কাপুরের সঙ্গে ইতিমধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শাহিদ কাপুর এবং মীরা রাজপুত ৭ জুলাই, ২০১৫ সালে বিয়ে করেন। তাঁদের প্রথম সন্তান মিশার জন্ম হয় ২০১৬ সালের আগস্টে এবং তাঁদের দ্বিতীয় সন্তান জেইনের জন্ম হয় সেপ্টেম্বর ২০১৮ সালে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির