জিতের প্রযোজনা সংস্থার সঙ্গে এবার কাজ করছেন ঢাকার জনপ্রিয় পরিচালক

জিৎ ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন গোপাল মান্দানি এবং অমিত জুমরানি। তবে চর্চা ছিল জিতের এই ছবিতে দেখা যাবে ঢাকার নামকরা অভিনেতা দের। কিন্তু এই 'মানুষ' এ থাকছেন না ঢাকার কোনও অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও কলকাতার যৌথ উদ্যোগের ছবি এই প্রথম নয়। যুগ যুগ ধরে টলিউডের সঙ্গে ঢালিউডের যোগাযোগ। টলিউডের একাধিক তারকারা যেমন ঢালিউডে গিয়ে অভিনয় করছেন জনপ্রিয়তা অর্জন করছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তেমনি ঢালিউডের একাধিক অভিনেতা কলকাতা চলচ্চিত্রে কাজ করছেন। এছাড়া বাংলা চলচ্চিত্র জগতের একাধিক পরিচালক, প্রযোজক যৌথভাবে বাংলাদেশে কাজ করছেন। তবে এবার সেই দলেই নাম লেখাতে চলেছেন টলিউডের সুপারস্টার জিত। তবে হ্যাঁ, তিনি বাংলাদেশের কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে নয়, পরিচালকের সঙ্গে কাজ করবেন। মোটামুটি সবারই জানা জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। জিতের প্রযোজনা সংস্থাও বেশ সফল।

ইতিমধ্যেই একাধিক ছবি করে ফেলেছে জিতের প্রযোজনা সংস্থা। এবার জিতের প্রযোজনা সংস্থায় কাজ করতে চলেছেন বাংলাদেশে জনপ্রিয় পরিচালক সঞ্জয় সমাদ্দার। যার পরিচালনায় প্রায় ৩০টির মতো বেশি বাংলাদেশের নাটক রয়েছে। যার মধ্যে রয়েছে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’ ও ‘দাগ’। এবার নিজের গল্প ও কাজের মাধ্যমেই সুপারস্টার জিতের নজরে পড়েছেন এই বাংলাদেশী পরিচালক, তিনিই এবার জিতের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হলেন। অর্থাৎ বাংলাদেশী পরিচালকের পরিচালনায় নতুন ছবি নির্মিত করবেন জিৎ ফিল্মস সংস্থা।

ছবির নাম ‘মানুষ’। মূখ্য ভুমিকায় অভিনয় করবেন জিৎ নিজেই। বুধবার সন্ধ্যায় জিৎ তাঁর ভেরিফায়েড ফেসবুক থেকে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন। সঞ্জয়ের কথায়, সম্পূর্ণ কলকাতার প্রোডাকশনের সিনেমায় কাজ করবেন তিনি। জিৎ ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন গোপাল মান্দানি এবং অমিত জুমরানি। তবে চর্চা ছিল জিতের এই ছবিতে দেখা যাবে ঢাকার নামকরা অভিনেতা দের। কিন্তু এই ‘মানুষ’ এ থাকছেন না ঢাকার কোনও অভিনেতা। এই সিনেমায় জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল, তবে নায়িকা কে থাকবেন সেটা এখনও নিশ্চিত হয়নি। তবে বছর কয়েক ধরেই জিতের সঙ্গে এই বাংলাদেশী পরিচালকের কাজ নিয়ে গুঞ্জন চলছিল, এবার সেই গুঞ্জন সত্যি হল।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো