ফলমূল, পঞ্চব্যাঞ্জনে ননদের হাতে ৯ মাসের সাধ পূরণ শুভশ্রীর

শুভশ্রীর সামনে রাখা থালায় সাজানো ছিল পঞ্চব্যাঞ্জন, ভাত, পোলাও, বেগুন ভাজা, মাছের মাথা, ডাল, সবজি। হবু মায়ের সামনে পান পাতায় করে মিষ্টি পরিবেশন করতেও দেখা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত জুন মাসেই দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন টলিউডের মোস্ট পাওয়ারফুল দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। জানিয়ে ছিলেন, খুব শীঘ্রই ইউভান বড় দাদায় পরিণত হয়েছে। ছেলের জন্মের ৩ বছরের মধ্যেই ফের পরিবার বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তাঁরা। যদিও শুভশ্রী নিজেই বলেছিলেন যে, তাঁরা পরিকল্পনা করেই দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই এখন তাঁদের আশা একটি ফুটফুটে কন্যা সন্তানের। এই অবস্থায়ও কাজ থেকে কোনও বিরতি নেননি শুভশ্রী। বরং শরীরচর্চাও চালিয়ে গিয়েছেন। আগামী মাসেই তাঁর ডেলিভারি। তাই রীতি অনুযায়ী, তাঁর ৯ মাসের সাধের অনুষ্ঠানও হয়ে গেল। ভাইফোঁটার পরের দিন সামাজিক মাধ্যমে নয় মাসের সাধ ভক্ষণের ছবি শেয়ার করে নিলেন রাজ ঘরণী নিজেই।

ক্যাপশনে জুড়লেন, ‘এত্ত আদর-যত্ন’। এদিন অভিনেত্রীকে দেখা গেল, সাদা রঙের জামদানি শাড়ি, লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে। সিঁথি ভরা সিঁদুর। কপালে লাল টিপ। হাতে শাঁখা-পলা। এছাড়াও তাঁর কানে-গলায় ছিল সোনার গয়না। সাবেকি সাজেই বেশ মানাচ্ছে নায়িকাকে। শুভশ্রীর সামনে রাখা থালায় সাজানো ছিল পঞ্চব্যাঞ্জন, ভাত, পোলাও, বেগুন ভাজা, মাছের মাথা, ডাল, সবজি। হবু মায়ের সামনে পান পাতায় করে মিষ্টি পরিবেশন করতেও দেখা গেল। তাঁর কোলে দেওয়া হল হরেক রকমের ফল। এছাড়া ধান-দুর্বা দিয়ে করা হল তাঁকে আশীর্বাদ। আর এই সবকটা আয়োজন করেছিলেন তাঁর ননদ, অর্থাৎ রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে। আসলে শুভশ্রীর প্রথম প্রেগনেন্সির সময় ছিল ঘোর করোনা। তাই এত কিছুর আয়োজন করতে পারেননি রাজের পরিবার। তাই এবার সুদে-আসলে সাধপূরণ করলেন তাঁরা বৌমার।

দ্বিতীয় প্রেগন্যান্সিতে কাজ করেছেন চুটিয়ে। একদিকে ডান্স বাংলা ডান্সের বিচারকের কুর্সি, অন্যদিকে আবার প্রলয় সিরিজের প্রচারেও অংশ নিয়েছিলেন রাজের কাঁধে কাঁধ মিলিয়ে। এই সিরিজ দিয়েই যে হয়েছিল প্রযোজনায় হাতেখড়ি। 

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের