ইন্টারনেট জুড়ে ভাইরাল ‘ডানকি’র শ্যুটিং দৃশ্য, আপনার চোখে কী পড়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ ফ্যানেদের জন্যে আছে দারুণ চমক। প্রকাশিত হল, শাহরুখের আসন্ন ছবি ‘Dunki’র একটি শ্যুটিং ঝলক। হল না, দর্শকদের জন্যে সুখবর। বলা চলে, আগামী বছরেই একাধিক ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। একাধারে রয়েছে, ‘পাঠান’, ‘ডাঙ্কি’, এবং ‘জওয়ান’। পাঠানে অভিনয় করছেন, শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম। ডাঙ্কিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন তাপসি পান্নু এবং জওয়ানে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আর সবকটি সিনেমারই প্রস্তুতি তুঙ্গে। কিছুদিন আগেই পাঠান ছবির নায়িকা দীপিকার একটি লুক প্রকাশিত হয়েছে। এবার ‘ডানকি’র একটি শ্যুটিং ঝলক ভাইরাল হল নেটদুনিয়ায়। তাপসি পান্নু (TAAPSEE PANNU) এবং শাহরুখ খান দীর্ঘদিন ধরেই ‘ডানকি’-এর ছবির শ্যুটিং করছেন। অবশেষে এই ছবির একটি ঝলক ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।আপাত দৃষ্টিতে ছবিতে দেখা যাচ্ছে, এসআরকে-র হাঁটু ভাঁজ করে বসে পড়েছে খোলা রাস্তায়, আর শাহরুখকে এই অবস্থায় দেখে তাপসী হাসতে পারছেন না। আসলে লন্ডনে শ্যুট করার সময় দুজনেরই ট্রাভেলিং ব্যাগ ছিনতাই হয়ে যায়।

রাজকুমার হিরানি পরিচালিত, ‘ডানকি’ একটি অভিবাসন নাটক বলে জানা গিয়েছে। আর রাজকুমার হিরানি তাঁর পুরো দল নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে ভারতে ফিরবেন। আর এরপরেই তাঁরা পরবর্তী শ্যুটিংয়ের জন্যে পাঞ্জাবে যাত্রা করবেন। ছবিটির শ্যুটিং সম্পর্কে একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, “শাহরুখ মুম্বইতে ফিরেই এই ছবির শুটিংয়ের জন্য পাঞ্জাব চলে যাবেন৷ যেখানে এসআরকে ‘Veer Zaara’ এবং’রব নে বানা দি জোড়ি’র মতো কিছু ছবির শুটিং পাঞ্জাবে করেছিলেন৷ গোটা বিশ্বব্যাপী ‘ডানকি’ মুক্তি পাবে ২২ ডিসেম্বর, ২০২৩-এ।

 

 

View this post on Instagram

 

A post shared by Kunal Thakur (@kunalthakur6171)

এসআরকে-র ‘পাঠান’-এ মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতেই। অ্যাকশন ছবি সম্পর্কে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে, অভিনেতা বলেছিলেন, “আমি সবসময় নিজেকে একজন পরিপূর্ণ অভিনেতা হিসেবে ভেবেছি, যিনি সবরকম চরিত্রে অভিনয় করতে পারবেন। ‘পাঠান’-এ, যে সমস্ত অ্যাকশন আমি করছি, তা আমি আমার বিশের কোঠায় করতে চেয়েছিলাম। কিন্তু একটু দেরি হয়ে গেল। 56 বছর বয়সে, আমাকে একেবারে মাচোম্যানের ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। আমি আশা করি আমাকে একজন ভালো অ্যাকশন হিরোর মতো দেখাবে এই ছবিতে।” সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোনকে নায়িকা হিসেবে দেখা যাবে এবং জন আব্রাহাম প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন। SRK-এর অ্যাটলির ‘জওয়ান’ও মুক্তি পাবে 2023 সালের জুনে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা