কঙ্গনা থেকে হেমা, চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী তারকারা……

তবে লড়াইয়ের ময়দানে এগিয়ে মাত্র পাঁচ তারকা। মথুরা থেকে হেমা মালিনী, এবং রাজনীতিতে ডেবিউ করেই কঙ্গনা রানাউত মান্ডি থেকে বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। কংগ্রেস থেকে এগিয়ে আছেন রাজ বব্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৪ জুন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভাগ্য পরীক্ষার দিন। চব্বিশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ছিল ব্যপক উত্তেজনা। শুধু তাই নয়, চলচ্চিত্র মহলেও তোলপাড় পড়ে গিয়েছিল। কারণ এ বছর নির্বাচনী মাঠে নেমেছেন অনেক শোবিজ তারকা। ভিআইপি আসন থেকে লড়ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, অরুণ গোভিল, হেমা মালিনী, ভোজপুরি নায়ক-গায়ক পবন সিং, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া, সুপারস্টার রবি কিষান, গোবিন্দা, প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানি, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বর।

বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়ছেন কঙ্গনা রানাউত, মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের থেকে লড়ছেন রাজ বব্বর, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর ভোটের ময়দানে নেমেছেন পবন সিং, কেরলের ত্রিশুর থেকে মালয়ালম তারকা সুরেশ গোপী, গোরখপুর থেকে বিজেপি আসনে লড়ছেন রবি কিষান, আজমগড় আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া, মুম্বই উত্তর থেকে শিবসেনার হয়ে লড়ছেন গোবিন্দা, আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা। তবে লড়াইয়ের ময়দানে এগিয়ে মাত্র পাঁচ তারকা। মথুরা থেকে হেমা মালিনী, এবং রাজনীতিতে ডেবিউ করেই কঙ্গনা রানাউত মান্ডি থেকে বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। কংগ্রেস থেকে এগিয়ে আছেন রাজ বব্বর।

হিমাচল প্রদেশের মান্ডি থেকে ১৪৭৩৪ ভোটে এগিয়ে আছেন কঙ্গনা রানাউত। মিরাট থেকে ৯৮৪১ ভোটে এগিয়ে আছেন আরুন গোভিল। হেমা মালিনী মথুরা আসন থেকে ৩৪৭৪৮ ভোটে এগিয়ে আছেন। ভোজপুরি নায়ক-গায়ক মনোজ তিওয়ারি ১৫৩৪৭ ভোটে এগিয়ে আছেন। রবি কিষান ৯৪৬৩ ভোটে এগিয়ে আছেন। ২৮৪৮৭ ভোটে এগিয়ে আছেন রাজ বব্বর। এখনও জয়ী ঘোষিত না হলেও এগিয়ে থাকা এই তারকারাই জয়ের পথে এগিয়ে আছেন। হেমা মালিনী এই নিয়ে তৃতীয়বার মথুরা কেন্দ্র থেকে জিততে চলেছেন। অন্যদিকে এবারের লোকসভা নির্বাচনের সবথেকে আকর্ষণীয় জায়গায় ছিলেন কঙ্গনা রানাউত। তিনি বহুদিন ধরেই মোদির ভক্ত বলে নিজেকে দাবি করেন। ১৮ বছর বলিউডে রাজত্বের পর অবশেষে এই প্রথম রাজনীতিতে কেরিয়ার শুরু করলেন তিনি। আর শুরুতেই ছক্কা হাঁকালেন অভিনেত্রী। বলিউডের তুমুল রানী কঙ্গনা রানাউত এখন রাজনীতির রানি হয়ে উঠেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত মান্ডি লোকসভা আসন থেকে নির্বাচনে জিতেছেন। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ও বর্তমান সাংসদের ছেলে বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয়ের পতাকা তুলেছেন কঙ্গনা। লোকসভা নির্বাচনে অসাধারণ জয় পেয়ে খুব খুশি কঙ্গনা রানাউত। এই জয় তার জন্য অনেক অর্থ বহন করে। একটি ছোট শহর থেকে এসে কঙ্গনা যে সাফল্য অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। দেশের প্রতিটি মেয়ের কাছে উদাহরণ হয়ে উঠেছেন কঙ্গনা। কঙ্গনা প্রমাণ করেছেন যে আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করলে স্বপ্ন সত্যি হবেই। জয়ের পর ভক্ত ও তারকাদের কাছ থেকে অনেক অভিনন্দন পাচ্ছেন কঙ্গনা। কঙ্গনার ভক্তরাও তার জয় উদযাপন করছেন। অন্যদিকে হেমা মালিনিও ১ লাখ ৮০ হাজার ভোটে জিতেছেন। মথুরা থেকেই তিনি দুবার সাংসদ ছিলেন, এবার তাঁর হ্যাট্রিক হল। পশ্চিমবঙ্গে জয়ী তারকাদের তালিকায় আরও রয়েছেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়। আর শেষ পাওয়া খবর অনুযায়ী, ভোজপুরি সুপারস্টার রবি কিষান বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী