খুলল সোনালির মৃত্যুরহস্যের জট, খুন করা হয়েছে অভিনেত্রীকে

ইতিমধ্যেই অভিনেত্রীর মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হবে সোনালির মৃতদেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিনেত্রী কাম অভিনেত্রী সোনালি ফোগাটের স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু তা নিয়ে কিছুদিন ধরেই শোরগোল। প্রয়াত অভিনেত্রীর পরিবারের দাবি, অভিনেত্রীকে খুন করা হয়েছে। গত কয়েকদিন আগেই গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী তাঁর দলের সঙ্গে। সেখান মঙ্গলবার খবর আসে যে, সেদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই নিয়েই শুরু হয় হুলস্থূল কাণ্ড। অভিনেত্রীর পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে যে, সোনালি দেবীকে খুন করা হয়েছে। তাঁরা উপযুক্ত তদন্তের দাবি করেছিল। অবশেষে বিজেপি নেত্রী এবং অভিনেতা সোনালি ফোগাটের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। তাঁর পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল যে, অভিনেতার শরীরে ‘অনেকগুলি আঘাতের চিহ্ন রয়েছে’। গোয়া পুলিশ তাঁর মৃত্যুর বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করার পরেই এটি প্রকাশ্যে আসে।

ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, “শরীরে একাধিক ভোঁতা আঘাতের চিহ্ন রয়েছে অভিনেত্রীর।” জানা যাচ্ছে, অভিনেত্রীকে খুন (MURDER) করা হয়েছে। এমনকি জানা যায়, সোনালিকে গত মঙ্গলবার সকালে উত্তর গোয়ায় অঞ্জুনা এলাকার, সেন্ট অ্যান্টনি হাসপাতালে মৃতই আনা হয়েছিল। তখনই একজন পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছিলেন, অভিনেত্রী সন্দেহভাজন হৃদরোগে মারা গিয়েছেন।

বুধবার ফোগাটের ভাই রিংকু ঢাকা দাবি করেছিলেন যে, অভিনেত্রীকে তাঁর দুই সহযোগী খুন করেছে। এছাড়া, তিনি অভিনেত্রীর দুই সহযোগীর বিরুদ্ধে গোয়া থানায় এফআইআরও দায়ের করেছিলেন। এরপরেই অভিনেত্রীর পরিবার, পুলিশকে পোস্টমর্টেম করার অনুমতি দেয়। অবশেষে সোনালি দেবীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গোয়া পুলিশ আইপিসির 302 ধারায় একটি খুনের মামলা নথিভুক্ত করে।

ইতিমধ্যেই অভিনেত্রীর মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হবে সোনালির মৃতদেহ।অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে আগামিকাল ২৬ আগস্ট। সোনালি ফোগাট ২০২০ সালে বিতর্কিত রিয়েলিটি শো, বিগ বস ১৪-তে অংশ নিয়েছিলেন। তিনি ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করেছিলেন। এছাড়া তিনি গত বিধানসভা নির্বাচনে হরিয়ানার আদমপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত