প্রকাশ্যে শিল্পা শেট্টির স্বামীর বায়োপিকের ট্রেলার, অভিনয়ে রাজ কুন্দ্রা নিজেই

এএ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন শাহনওয়াজ আলী। 'UT 69' প্রেক্ষাগৃহে ৩ নভেম্বর মুক্তি পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডের বেশিরভাগ ছবিরই বিষয় বায়োপিক। হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তিত্ব বা কুখ্যাত গ্যাংস্টারদের জীবনীচিত্র দেখতে আগ্রহী দর্শক। তেমনি কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে বায়োপিক বানানো হবে। যেখানে রাজ কুন্দ্রার ২০২১ সালে জেলে যাওয়ার মূহুর্ত তুলে ধরা হবে। ২০২১ সালের জুলাই মাসে পর্ণোগ্রাফি কাণ্ডে কয়েক মাস হাজতবাস করতে হয় রাজ কুন্দ্রাকে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, তিনি উঠতি মডেলের কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের দিয়ে জোর করিয়ে পর্ণ ভিডিওর শুট করাতেন। এমনকী তাঁর মুম্বইয়ের বাংলোতে অভিযান চালিয়ে ৭০ টি পর্ণ সিডি উদ্ধার করা হয়। এবার রাজের জীবনের সেই বিচিত্র চিত্র তুলে ধরা হবে রাজের বায়োপিকে।

অবশেষে রাজ কুন্দ্রার বায়োপিক UT 69-এর বুধবার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক ছবি বানানোর অভিযোগ এবং তার পরে জেলে কাটানো জীবনের এক ঝলক দেখানো হয়েছে।জেলে কেমন জীবন কাটিয়েছেন রাজ কুন্দ্রা, সবটাই দেখানো হয়েছে ট্রেলারে। বিশেষ ব্যাপার হল এই ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করছেন রাজ কুন্দ্রা নিজেই।এএ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন শাহনওয়াজ আলী। ‘UT 69’ প্রেক্ষাগৃহে ৩ নভেম্বর মুক্তি পাবে।

ট্রেলারে দেখানো হয়েছে, কিভাবে রাজ কুন্দ্রা একটি অ্যাডাল্ট ফিল্ম বানানোর অভিযোগে জেলে যায় এবং তারপর সেখানে পুলিশ ও কয়েদিরা তার সঙ্গে কেমন আচরণ করেছে সবটাই ফুটে উঠেছে তাঁর বায়োপিকে। শিল্পা শেঠি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে তার স্বামীর বায়োপিকের ট্রেলার শেয়ার করেছেন। এর সঙ্গে ক্যাপশনও লিখেছেন- ‘অল দ্য বেস্ট, কুকি। তুমি একজন সাহসী মানুষ।”

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়