বাগদান সেরে ফেললেন বনি কন্যা অনশুলা, শীঘ্রই কাপুর পরিবারে বাজছে বিয়ের সানাই

এরপর এক মঙ্গলবার রাত ১.১৫ টা নাগাদ হঠাৎ করেই কথা বলতে শুরু করেছিলাম। সেই দিন সকাল ৬টা পর্যন্ত আমরা কথা বলেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের সানাই বাজছে কাপুর পরিবারে! বাগদান সেরে ফেললেন অভিনেতা অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুরের। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন খুশি-জাহ্নবী কাপুরের সৎ দিদি। প্রেমিকের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে ভক্তদের খুশির খবর দিলেন অনশুলা। যেখানে দেখা যাচ্ছে, রোহন, অনশুলাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। বোনের এই খুশির মুহূর্তে আবেগঘন হয়ে পড়লেন অর্জুন কাপুর। ছবিতে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনশুলাকে হাঁটু গেড়ে প্রপোজ করতে দেখা যাচ্ছে রোহনকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

ক্যাপশনে অনশুলা তাঁদের প্রেমের গল্প পাঠ করে লিখেছেন, “একটি অ্যাপের মাধ্যমে আমাদের দেখা হয়েছিল। এরপর এক মঙ্গলবার রাত ১.১৫ টা নাগাদ হঠাৎ করেই কথা বলতে শুরু করেছিলাম। সেই দিন সকাল ৬টা পর্যন্ত আমরা কথা বলেছিলাম। আর তখনও মনে হয়নি যে, এমন কিছুর সূচনা হবে, যা আমার জীবনে গুরুত্বপূর্ন ভূমিকা নেবে। এরপর ৩ বছর, আমার প্রিয় শহর নিউইয়র্কের, সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে, তিনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন! তখনই ভারতের সময় ঠিক ১.১৫ টা হবে! সেই সময়টা যেন গোটা পৃথিবী থেমে গিয়েছিল, সেই মুহূর্তটি জাদুর মতো মনে হয়েছিল। আমি কখনও রূপকথায় বিশ্বাসী মেয়ে ছিলাম না। কিন্তু রোহন সেদিন আমাকে যা দিয়েছিল তা ভোলার নয়। আমি হ্যাঁ বলেছিলাম। সেদিনের সেই সুখ আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ ২০২২ সাল থেকে, তুমি আমাকে সহ্য করে যাচ্ছ। আমি আমার সেরা বন্ধুর সঙ্গে বাগদান সেরেছি। আমার কাছে তুমিই সবথেকে নিরাপদ জায়গা।”

অনশুলার এই পোস্টটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেছেন তাঁর বন্ধুবান্ধব, এবং ভক্তরা। অর্জুনও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বোনের পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘আমি আমার মা মোনা শৌরি কাপুরকেও মিস করছি। আমার জীবন তাঁকে চিরতরে খুঁজে পেয়েছে। তোমাদের দুজনের সুখের জন্য রইল আমার অনেক ভালোবাসা।” অন্যদিকে অনশুলার সৎ বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরও নিজেদের উত্তেজনা প্রকাশ করেছেন। জাহ্নবী লিখেছেন, “আমার দিদিরর বাগদান চূড়ান্ত’, খুশি চিৎকার করে বলেছেন, “আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আমার দিদি বিয়ে করছে।” জানিয়ে রাখি, অনশুলা চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর এবং তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের মেয়ে। এবং তাঁদের একটি ছেলেও আছে, যার নাম অর্জুন কাপুর। আর বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। সেই ঘরে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের জন্ম হয়েছে। ১৯৯০ সালে জন্মগ্রহণকারী, অনশুলা বর্তমানে অর্জুনের চোখের মণি। সম্প্রতি রিয়েলিটি গেম শো, দ্য ট্রেইটার্সের মাধ্যমে পর্দায় অভিষেক হয়েছে অনশুলার, কিন্তু অনুষ্ঠানের মাঝপথে তাকে অনুষ্ঠান থেকে বের করে দিয়েছে অন্যান্য প্রতিযোগিরা।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে