অপেক্ষার অবসান, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী রোশনি

২০২১ সালে আইনি সই-সাবুদের মাধ্যমে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। এবার পালা সোশ্যাল ম্যারেজের। অতএব দিন গোনা শেষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে জমিয়ে বিয়ের মরসুম। বাঙালিরা বোধহয় সারা বছরের তুলনায় শীতকালকেই বেছে নেয় বিয়ের পারফেক্ট মরসুমের জন্যে। শীতকালের আবহাওয়া ঠান্ডা হলে কি হবে! এই সময়ে কনে রুপে ভারী ভারী গয়না, শাড়ি দিয়ে নিজেকে সাজানোর মধ্যেও যেন আলাদাই মজা রয়েছে। চারিদিকে ঠান্ডা ঠান্ডা রোমান্টিক ফুরফুরে মেজাজ, সকালে স্নানপর্বে একটু ঠান্ডা লাগলেও রাতে আলাদাই উত্তেজনা। বর-কনের পাশাপাশি অতিথিদের জন্যেও এই সময়টা দারুণ আনন্দের।

যাই হোক, চলতি বছরে আমজনতা থেকে একাধিক সেলিব্রিটি বিবাহ সেরেছেন। দিন কয়েক আগে শ্যুটিংয়ে সেটে বসেই এক্কেবারে ঘটা করে নিজের আইভুড়ো ভাত খাওয়ার ছবি দিয়েছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। জানিয়েছিলেন, আর মাত্র চারদিন বাকি বিয়ের, এখনও কাজ চালিয়ে যেতে হচ্ছে তাঁকে। তবে এবার তাঁর প্রথম নয় দ্বিতীয়বার বিয়ে। আসলে একই ব্যক্তিকে দুবার বিয়ে করতে চলেছেন নায়ক। ২০২১ সালে আইনি সই-সাবুদের মাধ্যমে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। এবার পালা সোশ্যাল ম্যারেজের। অতএব দিন গোনা শেষ।

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রোশনি ভট্টাচার্য এবং তূর্য সেন। গতকালই ধুমধাম করে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারলেন অভিনেত্রী। অভিনেত্রীর বিবাহ আসর ছিল একেবারে সাবেকিয়ানায় মোড়া। বিয়ের ছবিতেই স্পষ্ট, দীর্ঘ সম্পর্ক পরিণতি পেয়ে অভিনেত্রী ঠিক কতটা খুশি। এদিন গোলাপি বেনারসি, সোনার গয়নায় সেজেছিলেন রোশনি। অন্যদিকে তূর্য একদম খাঁটি বাঙালি জামাই। সিঁদুরদান, মালাবদল— সব মিলিয়ে বৈদিক মতেই বিয়ে করেছেন অভিনেত্রী। তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরা। শহরের এক বিলাসবহুল রিসোর্টে বসেছিল তাঁর বিবাহ আসর। রোশনির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু সোমাশ্রী ভট্টাচার্য জানালেন, “খুব মজা করেছি। সারা রাত হইহুল্লোড় করার পর সকালে ঘুমিয়েছি। পোলাও, মাটন, কুলফি ফালুদায় জমিয়ে হয়েছে পেটপুজো।” এছাড়াও অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর অভিনীত ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকেরও বেশ কয়েক জন বন্ধু। ২০১৯ সাল থেকে রোশনি-তূর্যর সম্পর্কের সূত্রপাত। গত বছর আইনি মতে বিয়ে করেন তাঁরা। তার পর থেকে লিভ-ইন করছেন তাঁরা। রোশনির স্বামী তূর্য পেশায় একজন খাঁটি ব্যবসায়ী।

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত