অপেক্ষার অবসান! শুরু হল ‘প্রধান’-এর শুটিং, সুখবর দিলেন দেব-সৌমিতৃষা

আজকাল আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে কাজ করছি। বাঘা যতীনে যেমন আমাকে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, চুলের স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলা নকল করতে হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে চলেই এলো প্রতীক্ষিত দিন। মিঠাইয়ের সুবাদে লাইমলাইটে এসেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। মাত্র ২ বছর ধারাবাহিকে রাজ করেই কয়েক হাজার ভক্তসংখ্যা বানিয়ে নিয়েছেন তিনি। অভিনেত্রী এখন উচ্চ দিগন্তে পাড়ি দিতে চলেছেন, দেবের পরবর্তী ছবি ‘প্রধান’-এর নায়িকা হবেন তিনি। নিঃসন্দেহেই এটি অভিনেত্রীর কেরিয়ারের অনন্য কৃতিত্ব। অনেকদিন ধরেই জল্পনা চলছিল, ঠিক কবে থেকে প্রধানের শুটিং শুরু হবে, অবশেষে জল্পনার অবসান! শুরু হল প্রধান-এর শ্যুটিং।

ছবি শেয়ার করে ভক্তদেরকে সুখবর দিলেন দেব এবং সৌমিতৃষা নিজেই। উচ্ছ্বাসে ভক্তরা। দেব-সৌমিতৃষা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। পরিচালনায় থাকবেন অভিজিৎ সেন ও প্রযোজনায় অতনু রায়চৌধুরী। সৌমিতৃষার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা কলকাতা শহরে গাড়ির ভিতর ‘প্রধান’-এর স্ক্রিপ্ট আগলে বসে আছেন নায়িকা। আর দেবের শেয়ার করা ছবিতে চোখে যাচ্ছে পুলিশের খাকি উর্দিতে নায়ক। যেখানে নাম লেখা আছে দীপক প্রধান। অর্থাৎ দেবের নিজস্ব নামই থাকবে ছবিতে, শুধু বদলে যাচ্ছে উপাধি। ছবি শেয়ার করে দেব লিখলেন, ‘সব ঠিক থাকলে বড়দিনে দেখা হবে। আজ থেকে শুরু হচ্ছে শ্যুটিং। #Pradhan’। এদিকে প্রধান দিয়েই বড় পর্দায় জার্নি শুরু করলেন সৌমিতৃষা।

সৌমিতৃষাকে তাঁর নায়িকা হিসেবে নেওয়ার কারণ সম্পর্কে দেব একবার জানিয়েছিলেন, ‘আজকাল আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে কাজ করছি। বাঘা যতীনে যেমন আমাকে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, চুলের স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলা নকল করতে হয়েছে। আমরা চেয়েছিলাম মানানসই একজন নেওয়ার, সৌমিতৃষা খুব ভালো ফিট করেছে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করছি আপাতত।’ এদিকে বর্তমানে বক্সঅফিসে রমরমিয়ে চলছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। যাতে সত্যবতীর ভূমিকায় রয়েছেন রুক্মিণী মৈত্র। আর অজিত হয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। আর দেবের আগামী ছবি ‘বাঘাযতীন’ পুজোতে মুক্তি পাওয়ার কথা। জিতের হাত ধরে দেবের বাঘাযতীনও প্যান ইন্ডিয়ার খাতায় নাম লিখিয়েছে। প্রায় বাংলা ভাষার পাশাপাশি প্রায় ৩ টি ভাষায় মুক্তি পাচ্ছে বাঘাযতীন।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র