অস্কারে নির্বাচিত গুজরতি ফিল্ম ‘চেলো শো’ কে ঘিরে একাধিক অভিযোগ, দাবি এটি ভারতীয় ছবিই নয়

এদিকে FWICE আরও প্রশ্ন করেছে যে, যেহেতু 'চেলো শো' ২০২১ সালে মুক্তি পেয়েছিল, তাহলে এটি কী ভাবে ২০২২ সালে অস্কার অর্জনের জন্য যোগ্যতা অর্জন করতে পারে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘RRR’ কে রীতিমতো টেক্কা দিয়ে সেরা চলচ্চিত্র হিসেবে অস্কারে নমিনেশন পেয়েছে গুজরতি চলচ্চিত্র ‘চেলো শো’। ৯৫ তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ছবি, এবং অস্কারের মঞ্চে অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে এই ছবি। তবে ‘চেলো শো’ কী করে অস্কারে এন্ট্রি পেল, এই নিয়ে ইতিমধ্যেই তুলকালাম পড়ে গিয়েছে। এই ছবির বিরুদ্ধে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অভিযোগ করেছে যে ‘চেলো শো’কে ভারতীয় চলচ্চিত্র বলা যাবে না।

কারণ এই ছবি, অস্কার বিজয়ী ইতালীয় চলচ্চিত্র ‘সিনেমা প্যারাডিসো’ (1998) এর অনুলিপি অর্থাৎ ইতালীয় চলচ্চিত্রের গুজরতি চলচ্চিত্র এর অনুকরণে গঠিত হয়েছে এই ছবি। তবে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি টিপি আগরওয়াল ‘আরআরআর’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আগে অস্কারে ভারতীয় এন্ট্রি হিসাবে ‘চেলো শো’ কে বেছে নেওয়ার জন্যে অস্কার জুরির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁর কথায়, এটি ভারতীয় চলচ্চিত্র নয় এমন দাবি সম্পর্কে অনিশ্চিত। গুজরতি ফিল্ম ‘চেলো শো’ ইংরেজিতে ‘লাস্ট ফিল্ম শো’ হিসাবে প্রকাশিত করা হয়েছিল। এমনকি, FWICE দাবি করেছে যে, ছবিটিকে বিদেশী স্টুডিও দ্বারা প্রযোজনা করা হয়েছে। কারণ, এর প্রধান প্রযোজক অরেঞ্জ স্টুডিও। যেটি একটি বিদেশী স্টুডিও।

এই বিষয়ে আগর ওয়ালও সঠিক তথ্য দিতে পারেননি। তবে এটিকে ‘সিনেমা প্যারাডিসো’-এর অনুলিপি হিসেবেও মেনে নেন নি তিনি। এফএফআই সভাপতি বলেছেন যে, তিনি জুরি সদস্যদের অনেকবার ছবিটি দেখার পরে জিজ্ঞাসা করেছিলেন যে, এটি একটি অনুলিপি কিনা? তাঁদের কথায়, এই ছবির একটি দৃশ্যও ‘সিনেমা প্যারাডিসো’-এর মতো নয়। এটি ইতালীয় চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত হতে পারে তবে এটি একটি অনুলিপি নয়। এদিকে FWICE আরও প্রশ্ন করেছে যে, যেহেতু ‘চেলো শো’ ২০২১ সালে মুক্তি পেয়েছিল, তাহলে এটি কী ভাবে ২০২২ সালে অস্কার অর্জনের জন্য যোগ্যতা অর্জন করতে পারে? FWICE Chhello Show এর অস্কার নির্বাচনের বিরুদ্ধে একাধিক উদ্বেগ করেছেন। এই ছবিটি একটি নয় বছর বয়সী ছেলেকে ঘিরে আবর্তিত হয়েছে।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন