রক্তে শর্করার হেরফের রয়েছে, তাই এক্ষুনি ছুটি নয় মাধবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাততঃ আগের থেকে অনেকটাই সুস্থ মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার আচমকাই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে শহরের উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। দেখতে দেখতে তিন দিন হয়ে গেল ‘চারুলতা’ হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, তাঁর রক্তে শর্করার ঘাটতির জন্যই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই কিংবদন্তী অভিনেত্রীকে। দীর্ঘ দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন ‘চারুলতা’। এ ছাড়াও তাঁর শরীরের একাধিক শারীরিক জটিলতাও রয়েছে।

তবে হাসপাতালে ভর্তি করানো মাত্রই, বর্ষীয়ান অভিনেত্রীর শরীরের অনেকগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এমনকী শরীরে রক্তাল্পতার কারণ খতিয়ে দেখতে শনিবার এন্ডোস্কোপিও করানো হয়েছিল নায়িকাকে। তবে এই পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। এছাড়াও তাঁর শরীরের ক্ষুদ্রান্ত্রে কোথাও কোনও জটিলতা নেই। তবে রক্তে শর্করার মাত্রায় এখনও হেরফের রয়েছে। সেই কারণে আরও কিছুদিন বেসরকারি হাসপাতালে থাকবেন অভিনেত্রী, হাসপাতাল সূত্রের খবর।

নয়তো আজকেই রিলিজ করে দেওয়ার কথা ছিল অভিনেত্রীকে। শুক্রবার রক্তের একাধিক পরীক্ষা করা হলেও কোনও আশঙ্কাজনক তথ্য মেলেনি। শর্করা পরীক্ষা ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম সব পরীক্ষা হয়েছে। আপাততঃ উদ্বেগের কোনো বিষয় নেই। কোভিড পরীক্ষা হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আরো কিছুদিন পর্যবেক্ষণের পরেই হাসপাতাল থেকে ছুটি পাবেন তিনি।

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা