৯ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন কনীনিকা? গুজবে কী বললেন অভিনেত্রী?

দিন কয়েক ধরেই গুঞ্জন, ৯ বছরের দাম্পত্য ভাঙছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। স্বামী সুরজিৎ হরির সঙ্গে সম্পর্ক শেষ করছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রি বড্ড আজব। এখানে প্রতিনিয়ত চর্চায় থাকে তারকাদের বিয়ে, প্রেম। এই নিয়ে খেলা চলছেই। কার কখন সম্পর্ক ভাঙছে, গড়ছে, তা বোঝা মুশকিল। দিন কয়েক ধরেই গুঞ্জন, ৯ বছরের দাম্পত্য ভাঙছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। স্বামী সুরজিৎ হরির সঙ্গে সম্পর্ক শেষ করছেন তিনি। এই নিয়েই বেশি কিছুদিন ধরেই তোলপাড় টলিউড। কিন্তু প্রশ্ন, অভিনেত্রী-প্রযোজকের মনোমালিন্যের বিষয়টি কাকপক্ষীতেও টের পেল না? সত্যিই কী বিয়ে ভাঙছে অভিনেত্রীর? অবশেষে এই নিয়ে মুখ খুললেন নায়িকা কনীনিকা।

একটি সংবাদমাধ্যমকে আসল ঘটনা জানালেন। তাঁর কথায়, মাস দুয়েক আগে একটি সাক্ষাৎকারে পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনা করেছিলেন তিনি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তাঁরাই নাকি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে অত্যন্ত বিকৃতভাবে দেখিয়েছে। তাতেই ভুল বুঝেছেন দর্শক। সেখান থেকেই গুঞ্জন ছড়িয়েছে যে, অভিনেত্রীর বিয়ে ভাঙছে। এই গুজবে বেশ ক্ষুব্ধ অভিনেত্রী। বর্তমানে তিনি ‘রান্নাঘর’-এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত। সেই ব্যস্ততার ফাঁকেই অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ব্যাপারে সমস্ত জল্পনা মিথ্যা। তিনি বেশ ভাল আছেন। স্বামী-সন্তান, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি নিয়ে সুখে আছেন। দাম্পত্যে কোনও সমস্যা নেই। বিয়েও ভাঙছে না। দিনকয়েক পরেই তাঁর স্বামীর জন্মদিন। তার আগেই তাঁদের বিয়ে ভাঙার বিষয়টি সত্যই তাঁকে এবং তাঁর স্বামী দুজনকেই কষ্ট দিয়েছে।

যদিও বিয়ের প্রথম দিকে কিছু সমস্যা তৈরি হয়েছিল তাঁদের দাম্পত্যে। সুরজিতের প্রাক্তন স্ত্রী নাকি ফিরে আসতে চেয়েছিলেন আবার। সেই নিয়ে অভিনেত্রীর মনে কোনও দ্বিধা নেই। সেই নিয়েও তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছিল। তবে এখন এই নিয়ে কোনও সমস্যা নেই। মেয়ে কিয়ার পাশাপাশি সৎ ছেলে দ্রোণকেও স্নেহের লালনপালনে বড় করছেন তিনি।

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ