এই প্রথম দেশে সম্পূর্ণ বিনামূল্যে ‘IAS’ কোচিং সেন্টার খুলতে চলেছেন অভিনেতা সোনু সুদ

আমার লক্ষ্য হল সমস্ত অর্থনৈতিক পটভূমির থেকে উঠে আসছে যে সকল IAS প্রার্থীরা তাঁদের সমান সুযোগের প্রদান করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরীবের ‘মসিহা’ নামটা তাঁর এমনি এমনি হয়নি। যার জন্যে প্রচুর উদাহরন রয়েছে। শোনামাত্রই গরীবের দুঃখে ছুটে যাওয়া, করোনার সময়ে একেবারে দায়িত্ব নিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে পৌঁছে দেওয়া, যখন যে মানুষটি তাঁর কাছে সাহায্য চাইছেন, নিজের সাধ্যমতো তাঁর কাছে সাহায্য পৌঁছে দেওয়া বাড়ি পর্যন্ত, ভক্তদের পড়াশোনা পিছিয়ে পড়লে একেবারে দেবদূতের মত সাহায্যের জন্যে এগিয়ে আসা, এমনকি ভক্তদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে তিনি নিজে না গেলেও উপহার সাহায্য পাঠিয়ে দেওয়া, এই সবকিছুর দাতা একজনই অভিনেতা সোনু সুদ। এবার তিনি IAS পরীক্ষার জন্য সম্পুর্ণ বিনামূল্যের একটি অনলাইন কোচিং প্রোগ্রামের ব্যবস্থা করলেন। যদিও এর আগে তিনি একটি সিভিল কোচিং ব্যবস্থা অনলাইনে চালু করেছিলেন। তার দুর্দান্ত সাফল্যের পরেই, তিনি এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য আরেকটি বিনামূল্যের অনলাইন আইএএস কোচিং প্রোগ্রাম চালু করলেন।

সম্প্রতি, অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর নতুন প্রশিক্ষণ কর্মসূচির কথা ঘোষণা করলেন। আসলে এই পরীক্ষার প্রস্তুতি নিতে প্রচুর খরচ সাপেক্ষ। তাই ইচ্ছে থাকলেও উপায় নেই এই প্রস্তুতি নেওয়ার। তাই ভক্তদের সুবিধার কথা ভেবে একেবারে বিনামূল্যে তিনি এই কোচিং-এর ব্যবস্থা করে দিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)

সোনু সুদের চ্যারিটি ফাউন্ডেশন, ডিভাইন ইন্ডিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন (DIYA) এর সহযোগিতায় সম্ভাম বৃত্তির নতুন অধিবেশন চালু করেছে। সম্ভাম প্রোগ্রামিং ব্যবস্থাটি হল, সিভিল সার্ভিসের প্রত্যাশীদের জন্য একটি অনন্য প্রোগ্রাম যা আইএএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক একটি কোচিং সেন্টার। জানা গিয়েছে, এই প্রোগ্রামের অধীনে, কিছু নির্বাচিত শিক্ষার্থী ভারতের শীর্ষস্থানীয় সিভিল সার্ভিস ইনস্টিটিউটে বিনামূল্যে অনলাইন আইএএস কোচিং পাবেন, আর এই প্রোগ্রামটি যুব ক্ষমতায়নের জন্য নতুন পথ খুলে দেবে বলে ধারণা অভিনেতার। সোনু এদিন ইনস্টাগ্রামে একটি পোস্টার সহ তাঁর উদ্যোগটির কথা জানালেন। যেখানে লেখা ছিল, “আসুন একসঙ্গে একটি নতুন ভারত গড়ে তুলি। ‘সম্ভবম 2022-23’ চালু করছি। আইএএস পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং। soodcharityfoundation.org-এ বিস্তারিত পাবেন।” একটি প্রেস বিবৃতিতে, সুদ এই উদ্যোগ সম্পর্কে বলেছেন, “আমার লক্ষ্য হল সমস্ত অর্থনৈতিক পটভূমির থেকে উঠে আসছে যে সকল IAS প্রার্থীরা তাঁদের সমান সুযোগের প্রদান করা।” যদিও গত বছর, অভিনেতা সিভিল সার্ভিসে যোগদান করতে ইচ্ছুকদের জন্য বিনামূল্যে কোচিং স্কলারশিপও ঘোষণা করেছিলেন। যার ফলে হাজার হাজার প্রার্থীরা পড়ার সুযোগ পেয়েছেন এবং অভিনেতার এই প্রকল্প দুর্দান্ত সাফল্য পেয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত