‘ভেবেছিলাম বাবার হার্ট অ্যাটাকের খবর গুজব, প্রথমে বিশ্বাস করতে পারিনি’: অন্তরা

আসলে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। আমার বাবার জিমে যাওয়াটা দায়ী নয়, বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভাল ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১০ অগস্ট আচমকা হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। দীর্ঘ ৪৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন অভিনেতা। নিউ দিল্লির এক জিম খানায় শরীরচর্চা করতে করতেই বুকে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। তৎক্ষণাৎ তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। অনেক চেষ্টা করা সত্ত্বেও শেষ রক্ষা হলনা। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ২৭ সেপ্টেম্বর মারা যান রাজু। তবে অতিরিক্ত শরীরচর্চাই তাঁর মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমনই গুজব রটেছিল। অবশেষে বাবার মৃত্যুর কারণ প্রসঙ্গে মুখ খুললেন রাজুর কন্যা অন্তরা শ্রীবাস্তব।

একটি নতুন সাক্ষাৎকারে, অন্তরা বলেছেন, তিনি প্রথমে ভেবেছিলেন তাঁর কাকা হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, তাঁর বাবা নয়। কারণ রাজুর হার্ট অ্যাটাকের সময় তাঁর কাকা কাজুকেও এইমস-এ ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই রাজু লাইফ সাপোর্টে ছিলেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে অন্তরা আরও জানান, “আসলে আমাদের জীবন কখনই দেবে না যে, আমাদের পৃথিবীতে শেষদিন কবে। বাবা হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন আগেই শহরের বাইরে ছিলেন। আমার জন্মদিনের একদিন পরে, তিনি লাফটার চ্যাম্পিয়নের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। করেছিলেন। আমার জন্মদিনে বেশ ভালোই মজা করেছিলেন তিনি। তার কয়েকদিন পরেই, বাইরে চলে যান। তিনি প্রায়শই ট্যুরে যেতেন।”

অন্তরা আরও বলেন, “বাবার হার্ট অ্যাটাকের পর আমার মা যখন আমাকে ফোন করেছিলেন, তখন আমি ভেবেছিলাম যে আমার কাকার হার্ট অ্যাটাক হয়েছে। আমার কাকার নাম কাজু। কিন্তু পরে জানতে পারি, আমার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে দিল্লির AIIMS-এ ভর্তি হয়েছেন (তার মস্তিষ্কে তরল জমা হওয়ার কারণে)। আসলে, আমার কাকার ১০ অগস্টে অপারেশন হওয়ার কথা ছিল। বাবাও তাঁর থাকার বেশ কিছু ব্যবস্থা করে দিয়েছিল। কাকার চিকিৎসার জন্যে আমার বাবা হাসপাতালের ভিতরে ও বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। আমি ভেবেছিলাম আমার বাবার হার্ট অ্যাটাকের খবরটি গুজব। আসলে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। আমার বাবার জিমে যাওয়াটা দায়ী নয়, বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভাল ছিল না।”

রাজু পরিবারে তাঁর স্ত্রী শিখা, অন্তরা এবং ছেলে আয়ুষ্মানকে রেখে গিয়েছেন। ১৯৮০ সালে রাজু বিনোদন শিল্পে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে রিয়েলিটি স্ট্যান্ড-আপ কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের প্রথম সিজনে অংশগ্রহণের পর তিনি খ্যাতি অর্জন করেন। এছাড়াও তিনি ম্যায়নে পেয়ার কিয়া এবং বাজিগরের মতো একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেন। পর্দায় রাজুর শেষ উপস্থিতি ছিল কমেডি সিরিজ হোস্টেল ডেজ সিজন 3, যেটি তাঁর মৃত্যুর পর মুক্তি পায়।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি