এই মুহূর্তে

‘শাহরুখ মেসির সঙ্গে ছবি তুলতে পারলে শুভশ্রী কেন নয়?’ যুবভারতী বিতর্কে স্ত্রীর পাশে রাজ

নিজস্ব প্রতিনিধি: সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির সঙ্গে দেখা করেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু আকাশছোঁয়া মূল্যে টিকিট কেটেও মেসির মুখ দেখতে পারেননি ভক্তরা। তা নিয়েই গতকাল ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। স্টেডিয়াম এ তাণ্ডব শুরু করেন ক্ষুব্ধ ভক্তরা। সেই আবহেই মেসি এবং তাঁর বন্ধুদের সঙ্গে তোলা একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন শুভশ্রী। তা দেখেই ফুঁসে ওঠেন নেটিনাগরিকরা, ভক্তরা। অভিযোগ ওঠে, তারকা, মন্ত্রীদের আদিখ্যেতামির জন্যই মেসিকে ভক্তদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এ নিয়ে রাজনৈতিক মহলও সরগরম। শুভশ্রীকে নিয়ে উঠেছে সমালোচনার ধুম। এমন পরিস্থিতিতে এবার স্ত্রীর পাশে দাঁড়ালেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর কথায়, শাহরুখ খান যদি মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পান তাহলে শুভশ্রী কেন পাবে না, এটা অন্যায় কিসের? পাল্টা প্রশ্ন ছুঁড়লেন তিনি।

সঙ্গে জানালেন, তাঁর স্ত্রী যেমন খ্যাতনামী, তেমনই আর এক খ্যাতনামীর অন্ধ ভক্ত। তাহলে কি তাঁর প্রিয় খেলোয়াড়কে দেখার অধিকার নেই? বেশ করেছে দেখা করেছে। আগামী দিনে যত বার সুযোগ পাবে, তত বার মেসিকে দেখতে যাবে শুভশ্রী। লিওনেল মেসির সঙ্গে ছবি তোলায় তাঁর স্ত্রীকে যে এ ভাবে হেনস্থা হতে হবে, সেটা ভাবেননি। তবে রাজ মেসিকে কেন্দ্র করে যে রণক্ষেত্রে তৈরি হয়েছিল সল্টলেক স্টেডিয়াম তার তীব্র নিন্দা করেছেন। আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘প্রথমেই বলি, গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা আকস্মিক। এটা ফুটবলপ্রেমী বাঙালিদের জন্যে অসম্মানের। তবে এই অরাজকতার সম্মুখীন আমরা ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচেও হয়েছি। তার পরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? মেসির জনপ্রিয়তা সম্পর্কে অবগত থাকা উচিত ছিল আয়োজকদের।’

 

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

এরপর তিনি মেসির সঙ্গে শুভশ্রীর ছবি তোলা প্রসঙ্গে বলেন,’ শুভশ্রী অনেক পরিশ্রম করে সফল। সেই সাফল্য যদি ত্বকে আন্তর্জাতিক তারকা ফুটবলারের কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয়, তা হলে অন্যায় কোথায়? টলিউড থেকে বাংলা সিনেমার মুখ শুভশ্রীকেই বাছা হয়েছিল, এতে অভিনেত্রীর দোষ কোথায়? শুভশ্রী কিন্তু ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’-এ মেসির মুখোমুখি হয়েছিলেন। কথাবার্তার পর তিনি মেসির সঙ্গে ছবি তুলেছিলেন। অনেকে মাঠে মেসির পাশে দাঁড়িয়ে ক্রমাগত ছবি বা সেলফি তুলেছেন। তাঁদের কেন বলা হচ্ছে না! কেন একা শুভশ্রীকে কেন আক্রমণ করা হচ্ছে? আসলে শুধুই তারকা নয়, তথাকথিত সভ্য সমাজে নারী এখনও ‘সফ্‌ট টার্গেট’। যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁরা ঘরে বসে শুভশ্রীকে নিয়ে সমাজমাধ্যমে ‘নোংরামি’ করছেন।’ রাজ আরও বলেন, অনেকেই স্বপ্নপূরণ হয়নি বলে শুভশ্রীকে হেনস্থা করেছে। এটা করা উচিত নয়। কাউকে ছোট বা অপমান করার অধিকার কারও নেই। শুভশ্রীর মতো আরও কিছু মানুষ তাঁর কাছাকাছি পৌঁছোতে পেরেছেন। কিন্তু তাদের কিছু বলা হয়নি, শুভশ্রীকে চতুর্গুণ অপমান করা হয়েছে। কারণ, খ্যাতনামীকে সহজে ‘লক্ষ্য’ বানানো যায়।’ পাশাপাশি রাজের আরও দাবি, একা শুভশ্রী নন, গতকাল তাঁর জায়গায় টলিউডের অন্য কোনও নায়িকা থাকলেও এমনই কটাক্ষের শিকার হতে হত।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রানির ‘মারদানি ৩’, কত মিনিটের ছবি?

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

দাদাগিরি, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে সৌরভের দল

‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ