মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘তারক মেহতা…’র সোধি

গুরুচরণের শারীরিক অবস্থা 'খুব খারাপ'। ১৯ দিন ধরে তিনি কিছুই খাননি এবং জলও পান করেননি। কিছুদিন আগেই তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ অভিনেতা গুরুচরণ সিংহ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সোধি। ‘তারক মেহতা কি উলটা চশমা’-ধারাবাহিকের ‘সোধি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন গুরুচরণ সিংহ। ১৯ দিন ধরে কিছু খাচ্ছেন না। দিন কয়েক আগেই, অভিনেতা নিজেই একটি ভিডিওতে ভক্তদের তাঁর অসুস্থতার খবর দিয়েছিলেন। হাসপাতালের বিছানায় শুয়েই অভিনেতা ভিডিওটি বানিয়েছিলেন। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিনেতার ভক্তরা। যদিও অভিনেতা সেদিন সবাইকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি সুস্থ হয়ে উঠছেন আস্তে আস্তে। কিন্তু ঠিক কী কারণে তিনি হাসপাতালের ভর্তি হয়েছেন তা জানা যায়নি। তবে এখন অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কিত একটি নতুন আপডেট এসেছে।

তাঁর ঘনিষ্ঠ বন্ধু ভক্তি সোনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুরুচরণের শারীরিক অবস্থা ‘খুব খারাপ’। ১৯ দিন ধরে তিনি কিছুই খাননি এবং জলও পান করেননি। কিছুদিন আগেই তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরে, তিনি অজ্ঞান হয়ে পড়েন, এবং তাঁর স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুচরণের মায়ের কাছ থেকে প্রতিনিয়ত তিনি অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। এছাড়াও গুরুচরণের আর্থিক অবস্থা সম্পর্কিত বিষয়ে সোনি জানিয়েছেন, “গুরুচরণের প্রায় ১.২ কোটি টাকা ঋণ রয়েছে। তাঁর বাবা ৫৫ কোটি টাকার সম্পত্তির মালিক। দুর্ভাগ্যবশত, ভাড়াটেরা সম্পত্তি খালি করছে না বলে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। যদি তাঁদের সম্পত্তি বিক্রি হয়ে যায়, তাহলে গুরুচরণ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। তবে হতাশের কারণে গুরুচরণ অসুস্থ হয়ে পড়েছেন কিনা তা জানি না!”

গুরু গোবিন্দ সিং জয়ন্তীর শুভ অনুষ্ঠানের একদিন পরে, গুরুচরণ তার হাসপাতালের বিছানা থেকে একটি আবেগপূর্ণ ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তিনি তাঁর অনুসারীদের শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তির কারণ না জানালেও, তিনি ভিডিওতে বলেছিলেন যে, সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। তবে গুরুর আশীর্বাদে তিনি ভাল আছেন। গতবছর অভিনেতা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। প্রায় একমাস অন্তর্ধানের পর তিনি বাড়ি ফিরে আসেন। তবে অভিনেতার বাবা তাঁর অপহরণের অভিযোগ ডায়েরি করেছিলেন। পরে অভিনেতা জানান, তিনি আধ্যাত্মিক যাত্রায় গিয়েছিলেন। তাই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছিলেন। তবে ফিরে এসে অভিনেতা এখনও কোনও কাজ পাননি। 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!