আচমকাই হাতে বন্দুক নিলেন শুভশ্রী, নিশানায় ‘মাসি’ বলা নেটা নাগরিকরা?

সোমবার স্ত্রীর এক ঝলক ভিডিও পোস্ট করেছেন রাজ। কোনও বিতর্কই যে শুভশ্রীর মনে দাগ কাটতে পারেনি, তা ভিডিওতে স্পষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেক স্টেডিয়ামে ফুটবলের ‘রাজপুত্র’ লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যখন আকাশছোঁয়া মূল্যে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে রাগে ফুঁসছে ভক্তরা, ঠিক তখনই মেসির সঙ্গে ছবি তুলে শুভশ্রী জানান দেন, তাঁর সঙ্গে মেসির দেখা হয়েছে। এবং তাঁরা একসঙ্গে ছবিও তুলেছেন। তা দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ভক্তরা। দাবি ওঠে, টিকিট কেটে মেসিকে দেখতে এসে মাসিকে দেখতে আসেননি তাঁরা। ভক্তদের না দেখতে দিয়ে কেন সেলিব্রিটিরা মেসির দর্শন পেলেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়! শুভশ্রীর মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে নেটপাড়া। মেসি-দর্শন না হওয়ার ক্ষোভ, সাধারণ মানুষ উগরে দিয়েছেন অভিনেত্রীর উপর। কেউ কেউ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। মেসির সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁকে গোট তথা ছাগল তকমা দিয়েছেন, কিন্তু শিক্ষার অভাবে তিনি ভুলেই গিয়েছেন গোট আর G. O. A. T (Greatest Of All Time) এক কথা নয়।

ফুটবল বিশ্বের মহাতারকা হলেন লিওনেল মেসি। বুঝিয়ে দিলেন তাঁকে দেখে লোভ সামলাতে পারেননি তিনিও। তাই ড্যাং ড্যাং করে ছবি তুলতে চলে গিয়েছেন, আর যে সময়ে ভক্তদের উত্তেজনা চরমে, তখনই ছবি জুড়ে দিয়ে নাম কামাতে গিয়েছিলেন শুভশ্রী। প্রভাবশালী হওয়ায় সহজেই মেসির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন তিনি। তাতেই একেবারে কটাক্ষের ঝড় উঠেছে তাঁকে নিয়ে। ভুলভাল মন্তব্যে ভরে গিয়েছে অভিনেত্রীর ফেসবুকে ছবির কমেন্টবক্স। এই আবহে তাঁর পাশে স্বামী রাজ চক্রবর্তী দাঁড়ালেও দর্শকদের কটুক্তির হাত থেকে নিস্তার পাচ্ছেন না শুভশ্রী। ইতি মধ্যেই টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ চক্রবর্তী। কিন্তু এই নিয়ে কোনও ক্ষোভ নেই শুভশ্রীর। তিনি মজায় আছেন। সোমবার স্ত্রীর এক ঝলক ভিডিও পোস্ট করেছেন রাজ। কোনও বিতর্কই যে শুভশ্রীর মনে দাগ কাটতে পারেনি, তা ভিডিওতে স্পষ্ট।

 

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

ভিডিওতে শুভশ্রীকে পুত্র-কন্যার সঙ্গে গেমিং পার্লারে হালকা মেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে। নায়িকার হাতে রয়েছে খেলনা বন্দুক। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে একের পর এক নিশানায় গুলি ছুড়ে দিচ্ছেন তিনি। অন্য দিকে ইউভান এবং ইয়ালিনি মেতে রয়েছে হ্যামার গেমে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই আবারও কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। কেউ কেউ লিখেছেন, ‘পায়ে ফুটবল থাকার কথা তো’। অন্যজন লিখেছেন, ‘মানুষের আবেগে গুলি চালিয়ে, এখন গিয়েছে খেলনা বন্দুক চালাতে’। একজন বলেছে, চোখে কি ছানি কাটিয়েছেন বাকি চশমাটা নতুন কিনেছেন, চোখ থেকে নামছেই না। আবার কেউ বলেন, ওঁকে সবাই লেডি সুপারস্টার বলেন কিন্তু ওর কোনও যোগ্যতা নাই। তবে এই বিষয়ে অভিনেত্রী এখনও মুখ খোলেননি। সকলের মতো যুবভারতী কাণ্ডে তিনিও সমানভাবে ব্যথিত।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া