টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি টলিউডে। রণক্ষেত্রের রূপ নিল টেকনিশিয়ান্স স্টুডিও। সঙ্গে চলল ইট বৃষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর হাত ধরে টলিপাড়ার দীর্ঘদিনের চেনা সাংগঠনিক সমীকরণ বদলাতে চলেছে। বুধবার (৩ জুন) টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ ঘোষণা দেন প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক। যেখানে জানানো হয়, এবার থেকে টলিউডের কলাকুশলীরা নিয়ন্ত্রিত হবেন দিল্লি থেকে। পুরোনো ফেডারেশন ভেঙে গড়ে তোলা হবে নতুন কনফেডারেশন। সেই ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি টলিউডে। রণক্ষেত্রের রূপ নিল টেকনিশিয়ান্স স্টুডিও। সঙ্গে চলল ইট বৃষ্টি। আসলে কাজ পাওয়া এবং পদ ধরে রাখার জন্যই দুই পক্ষের মধ্যে তুমুল বিবাদের সৃষ্টি হয়। শেষমেষ ঘটনাস্থলে ছুটে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টলিউড থেকে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর চিহ্ন একেবারে মুছে ফেলতে গতকাল টালিগঞ্জে স্টুডিওপাড়ার বৈঠকে ‘ফেডারেশন অফ টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন পাপিয়া অধিকারী। ‘ব্যান কালচার’ বন্ধ করতে ২৬ টি গিল্ড কমিয়ে মাত্র ৪ টি বিভাগে এনে ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন’ গঠনের কথাও জানিয়ে দেন তিনি। পাশাপাশি আরও জানান, টলিউডে এবার SIR প্রক্রিয়া চালু হবে। কেবল যোগ্য আর বৈধ টেকনিশিয়ানরাই কাজ পাবেন। যারা টাকা দিয়ে কাজ পেয়েছেন, তাঁদের ‘ডি কিউব’ নীতির মাধ্যমে বিদায় করা হবে। পাশাপাশি কিছুজনকে তাঁদের পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিদায়ী সভাপতি স্বরূপ বিশ্বাসের জমানার আর্থিক অনিয়ম খতিয়ে দেখা হবে, সেটাও জানিয়েছেন তিনি। টলিউডের দুই অযোগ্য টেকনিশিয়ানের বিরুদ্ধে তাঁর কাছে রিপোর্ট জমা পড়েছে সেটাও জানিয়ে দিয়েছেন পাপিয়া অধিকারী।

এই বড়সড় রদবদলের পরেই বৃহস্পতিবার সকালে টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি বৈঠক ডাকা হয়েছিল। তাতেই ধুন্ধুমার কাণ্ড। পূর্ববর্তী শাসনামলে থাকা ফেডারেশনের ম্যানেজার মহম্মদ হাসান এবং গিল্ডের সহসম্পাদক বাবাইয়ের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। কিন্তু কেউই পদত্যাগ করতে রাজি না হওয়ায় ঝামেলা শুরু হয়। একদল তাঁদের পদত্যাগের দাবি তোলে, অন্যরা তাঁদের সমর্থন করে। সেই নিয়ে টেকনিশিয়ানরা বিভক্ত হয়ে যায়। দাবি তোলেন এই বাবাইরাই বহুদিন ধরে টলিউডে ব্যান কালচার চালিয়ে যাচ্ছেন। ওদের সরিয়ে দিতে হবে। কেউ দাবি তোলেন, বিদায়ী নেতারা বহিরাগতদের টলিউডে ঢুকিয়ে নোংরামি করেছেন। টলিউডকে দুর্নীতিমুক্ত করার দাবি তোলেন। আর অন্য পক্ষ বাবাইদের সমর্থন করে জানান, ফলাফলের দিন বিজেপি হয়ে যাওয়া টেকনিশিয়ানরা বিক্ষোভ দেখাচ্ছেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বিবাদ হয়। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। ইট বৃষ্টি হয়, কাঁচা ডিম ছোঁড়া হয়। ঘটনায় স্টুডিওপাড়া আতঙ্কিত হয়ে পড়তেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’