এই মুহূর্তে

আর্জেন্টিনার জয়ে আত্মহারা টলিউড তারকারা

নিজস্ব প্রতিনিধি: প্রায় এক মাসের প্রত্যাশা, কোটি কোটি মানুষের প্রার্থনা যেন সফল হল। গতকালই সফর শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের জার্নি। আবার চারবছরের অপেক্ষা। তবে পরবর্তী বিশ্বকাপে আর দেখা যাবেনা লিওনেল মেসিকে। ২০২২ শেষ ওয়ার্ল্ডকাপ ছিল মেসির। এরপরেই অবসর ঘোষণা করেছেন তিনি। গতকাল বিশ্বকাপের ময়দানে আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে শেষমেশ হার মানতেই হল এমবাপ্পেকে। যদিও তাঁর দলও কম যায়নি। সোনার ট্রফি জিতলেন সোনার ছেলে মেসি। এবার বিশ্বকাপের শুরুতেই গোটা বিশ্বেরই যেন চোখ ছিল মেসির উপর। প্রায় ৩৬ বছর পর নিজের দেশকে জয়ী করে আনন্দের শেষ ছিলনা ফুটবল ঈশ্বরের। খেলার শেষে মেসির তিন ছেলে এবং স্ত্রীর সঙ্গেও কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজয়ের পর ভোর পর্যন্ত চলেছে বাজির ফোয়ারা, এবং ভক্তদের শোভাযাত্রা।

চলেছে ভরপুর উন্মাদনা, প্রিয় দল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা বাংলাতেও। ফ্রান্সের বিরুদ্ধে শেষ পেনাল্টিতে গোল। তীব্র রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জিতলেন কিংবদন্তি মেসির টিম। আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, গোটা বিশ্বের তারকা মহল। পাশাপাশি টলিউড তারকারাও এদিন নীল-সাদায় ভাসলেন। আর্জেন্টিনার হাতে সোনার ট্রফি উঠতেই নেটমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেন অভিনেতা-সাংসদ দেব, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে শ্রীজাত, সাহানারা।

ট্রফিতে চুম্বন এঁকেছেন মেসি। সেই ছবি পোস্ট করে দেব লিখলেন, ‘আজ পর্যন্ত সেরা বিশ্বকাপ ফুটবল ম্যাচ’। লুসেইলের মাঠে মেসির উন্মাদনার ছবি শেয়ার লেখক পরিচালক শ্রীজাত লিখলেন, ‘দেখো আলোয় আলো আকাশ.. দেখো আকাশ তারায় ভরা’। আর্জেন্টিনার অন্ধ ভক্ত অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা।’ বিশ্বকাপ হাতে আর্জেন্তিনার দলের উচ্ছ্বাসের ছবি শেয়ার করে সাহানা বাজপেয়ী লিখলেন, ‘চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে।’ আর্জেন্টিনার অন্যতম ভক্ত অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় প্রিয় দলকে শুভেচ্ছা জানালেন। বিশ্বকাপে চুম্বন করছেন মেসি। সেই ছবি শেয়ার করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখলেন, ‘সেরা হামি’। বাকি নেই, আরও তারকারাও। একাধিক তারকা এদিন আর্জেন্টিনাকে প্রিয় দল উল্লেখ করে শুভেচ্ছা জানালেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ