শ্যুটিং শেষে রাতের শহর পরিদর্শন আলমের, সঙ্গী স্যান্ডি সাহা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার আচমকাই কলকাতা উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। মুলত বাংলাদেশি বাসিন্দা হলেও মাঝে মধ্যেই কলকাতায় হাজির হন আলম। যদিও নানা কাজেই কলকাতায় পাড়ি দেন হিরো আলম। এই বছরের শুরুতেই কলকাতায় সফর করে গিয়েছেন তিনি, বাংলার সোশ্যাল সেনসেশন ভুবন বাদ্যকর এবং রানু মন্ডলের সঙ্গে বেঁধেছেন নতুন গান। সেই গানও এখন সোশ্যালের মানুষজনের গসিপের একমাত্র বিষয়। যাই হোক, বাংলাদেশের বিখ্যাত ইউটিউবারকে নিয়ে এপার বাংলাতেও চূড়ান্ত গসিপ চলে সর্বক্ষণ। তবে বুধবার তাঁর কলকাতায় আসার কারণ ছিল, তাঁর একটি নতুন অ্যাপের প্রচার।

সঙ্গে আহ্বান দেওয়া পিছিয়ে পড়া ইউটিউবারদের, যে তিনি তাঁদের পাশে আছেন। সঙ্গে তাঁর একটি নতুন মিউজিক ভিডিওর শ্যুটিং। এদিন নিউটাউনের অলি-গলি, বিশ্ববাংলা গেট সবেতেই চলেছে হিরো আলমের শ্যুটিং। এমনকী কাজ সেরে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরেছেন হিরো, আর তাঁকে সঙ্গ দিয়েছেন কে জানেন? শহর কলকাতার আরেক জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। জানা গিয়েছে, স্যান্ডি মধ্যরাত পর্যন্ত হিরোর সঙ্গে সময় কাটিয়েছেন। আর তাঁরা গল্পগুজব, আড্ডা দেওয়ার জায়গা বেছে নিয়েছিলেন এক পানশালাকে। পানশালার বাইরে দাঁড়িয়ে স্যান্ডি লাইভ ভিডিও সেরেছেন।

তবে লাইভ ভিডিওর কথা তো সবাই জানেন, কিন্তু এদিন পর্দার পেছনের গল্প কী ছিল, সেটা জানেন কী? একটি সংবাদ অনুযায়ী, এদিন সংবাদ লাইভ শেষ হতে না হতেই বিশাল ভিড় জমে যায় ওই পানশালার বাইরে। কত লোকে যে ছবি তুলেছেন আলমের সঙ্গে, তার অন্ত নেই। সুতরাং বোঝাই যায়, তাঁকে নিয়ে সোশ্যালে গসিপ চললেও তাঁর খ্যাতি কতটা কলকাতার শহরে। এছাড়াও স্যান্ডির কথায়, এদিন অনেকের চোখেমুখে ব্যঙ্গাত্মক হাসিও দেখতে পেয়েছেন তাঁরা। পাশাপাশি স্যান্ডি জানালেন, শীঘ্রই তিনি বাংলাদেশ যাবেন। এবং হিরোর সঙ্গে মিউজিক ভিডিও বানাবেন।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর