গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি মাধবী মুখোপাধ্যায়

নানা পরীক্ষা-নিরীক্ষা করে হয়। সংক্রমণের কমলেই তাঁকে দ্রুত জেনারেল বেডে দেওয়া হবে। উত্তমকুমারের যুগ থেকেই টলিউডে দাপিয়ে রাজ করছেন চারুলতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের দুঃখের খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গতবছরেও তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে কিছু পরীক্ষা-নিরীক্ষার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর অভিনয়ও করছিলেন তিনি চুটিয়ে। কিন্তু এর মধ্যেই কী হল? সূত্রের খবর, চিকিৎসার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেলুলাইটিসের চিকিৎসা চলছে টলিউড চারুলতার। প্রথমে জেনারেল ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অভিনেত্রী শারিরীক অবস্থা এখন কেমন, তা জানতেই মুখিয়ে রয়েছে দর্শকরা। তবে ভয়ের কিছু নেই। তিনি এই মুহূর্তে বিপদ মুক্ত। তাঁর শরীর খানিকা উন্নত হলেও তিনি পুরোপুরি সুস্থ নন। জানা যায়, মুলত চেকআপের জন্যই অভিনেত্রী হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু সেখানেই তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তাঁকে ভর্তি নেওয়া হয় হাসপাতালে। নানা পরীক্ষা-নিরীক্ষা করে হয়। সংক্রমণের কমলেই তাঁকে দ্রুত জেনারেল বেডে দেওয়া হবে। উত্তমকুমারের যুগ থেকেই টলিউডে দাপিয়ে রাজ করছেন চারুলতা।

বাংলা চলচ্চিত্র মহলের একজন দাপুটে নায়িকা। যার বিস্তার আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে। সাদা-কালো পর্দা ভেদ করে এখন রঙিন মাধবী মুখোপাধ্যায়। বাংলা সিরিয়ালের এখন অন্যতম জনপ্রিয় মুখ তিনি। নায়িকা থেকে এখন মা-কাকিমার ভূমিকায়। সময় যেন পরাক্রান্ত। কখন যে কেটে যায়, তা বোঝাই মুশকিল। একসময় যাঁর অভিনয় গুণে আট থেকে আশি বাঙালি হৃদয় ভরে থাকতো। তিনিই আজ বয়স্ক অভিনেত্রীদের তালিকায়। বয়সজনিত সমস্যা, পায়ে সংক্রমণে একাধিক রোগে জর্জরিত হয়ে এখন চিকিৎসাধীন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই একেবারে সুস্থ হয়েই স্বমহিমায় ফিরে আসুন তারই প্রতীক্ষায় গোটা বাংলা।

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা