শহরে এলেন রূহবাবা, ভক্তদের আবদার ‘আবার এসো কার্তিক’!

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে এলেন রূহবাবা। গত ২০ মে সারা দেশ জুড়ে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বলিউড মুভি ‘ভুল ভুলাইয়া ২’। যেখানে অভিনয় করছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অভিনেতা কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি এবং টাবু।

ইতিমধ্যেই এই ছবি ১০৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে গোটা দেশ জুড়ে।ছবিতে রূহবাবার ভূমিকায় কার্তিকের নজরকাড়া অভিনয়ে বোল্ড আউট হয়ে গিয়েছেন তাঁর ফ্যানেরা।

গতকালকেই ‘ভুল ভুলাইয়া ২’ এর প্রচার সারতে তিলোত্তমায় এসেছিলেন কার্তিক আরিয়ান। আর এসেই ব্যস্ততম শহরকে এক্কেবারে থমকে দিলেন নায়ক। উঠে পড়লেন নায়ক।

নায়ককে দেখতে ছুটে এসেছিলেন কাতারে কাতারে দর্শকমহল। রীতিমতন হাওড়া ব্রিজের সেই ব্যস্ততম জায়গা মুহূর্তের মধ্যে থমকে গিয়েছিল, দর্শকরা ঘিরিয়ে ধরেছিলেন নায়ককে। গোটা দেশ জুড়ে স্বাভাবিকভাবেই নায়কের ফ্যান ফলোয়ারস ভুরি ভুরি।

সুতরাং নায়ককে দেখার লোভ কেউ সামলাতে পারলেন না। ‘ভুল ভুলাইয়া ২’ এর প্রচারে এসেই শহর ঘুরতে বেরিয়ে পড়লেন নায়ক, সরাসরি জায়গা করে নিলেন হলুদ ট্যাক্সির মাথায়, দিলেন রূহ বাবার একাধিক পোজ। কার্তিক কে শহরের মানুষ এলেন তো ঠিকই, সঙ্গে তাঁকে ঘিরিয়ে ধরলেন ফটোশিকারীরা। চলল নায়কের ফটোসেশন।

আর এই ছবিগুলি শেয়ার করে কার্তিকও লিখলেন, ‘আমি যে তোমার’। সেই বিখ্যাত আইকনিক গান। তবে ফিরতি পথে কলকাতার ভক্তদের আবদার, ‘আবার এসো কার্তিক।’ তবে এই ছবির একটি অজানা তথ্য সম্প্রতি শেয়ার করলেন নায়ক, এই ছবিতে ‘আমি যে তোমার’ গানটি বিদ্যা বালনের জনপ্রিয় গানগুলোর মধ্যে একটা। যে গানে, ‘মঞ্জুলিকা’র ভুতুড়ে কাণ্ডকারখানায় এখনও মজে রয়েছেন আসমুদ্রহিমাচল।

তবে এই ছবিতে শ্রেয়া ঘোষালের সেই অনবদ্য গানের রিমেক ভার্সন অরিজিৎ সিং-এর কন্ঠে বিদ্যার বদলে অভিনয় করছেন কার্তিক নিজেই। ভুতুড়ে ছবির ভয় ধরানো মেকআপ নিয়েছেন কার্তিক। কখনও মৃত্যুভয় দেখাচ্ছেন তিনি, আবার কখনও বা হাতের পাতায় আগুন জ্বালিয়ে, আবির উড়িয়ে মাতছেন তাণ্ডব-নৃত্যে তিনি! আর সে কাজটা যে, কতটা ভয়ানক ছিল তা এই গানের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে কার্তিক নিজেই লিখেছেন, ‘আমার করা কঠিনতম গানের শ্যুট!’ এদিকে দক্ষিণী ছবিকে টেক্কা দিতে ‘ভুলভুলাইয়া ২’ এর টিকিটের দাম কমালেন প্রযোজকরা, সঙ্গে কার্তিকের অসাধারণ পারফরম্যান্সের দরুন প্রশংসায় মাতছেন নায়ক।

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর