আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বুকে তীব্র ব্যথা অনুভব করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়কে। আজ মঙ্গলবারই (১৪ জুলাই) তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা। তবে স্টেন্ট বসাতে হবে কি না তা নিয়ে চিকিৎসকেরা কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। সুমন্ত মুখোপাধ্যায়ের আচমকা অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ঘনিষ্ঠ শিল্পী এবং ভক্তরা। যদিও বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

অভিনেতার কন্যা মধুবন্তী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গত শনিবার (১১ জুলাই) বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুমন্ত মুখোপাধ্যায়। বুকে তীব্র ব্যথা অনুভবের কথা জানান। দেরি না করে তাঁকে ব্যক্তিগত চিকি‍ৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ইসিজি করার পরেই তিনি জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তাঁর পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। আইসিইউতে রাখা হয়েছে।’

দীর্ঘদিন ধরেই বড় পর্দার পাশাপাশি চোট পর্দায় চুটিয়ে অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্যায়। বর্তমানে এক জনপ্রিয় বাংলা চ্যানেলে ‘কুমকুম’ ধারাবাহিকে অভিনয় করছেন। ওই ধারাবাহিকের প্রযোজক ও পরিচালককেও সুমন্ত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর জানানো হয়েছে। আগামী কয়েকদিন যে তাঁর পক্ষে শুটিং করা সম্ভব নয়, তাও জানিয়ে দেওয়া হয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর কানাইচরণ’-এ অভিনয় করার কথা রয়েছে বর্ষীয়ান অভিনেতার। ছবিতে গোয়েন্দা কানাইচরণের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর