ফের অসুস্থ টলিউডের ‘চারুলতা’ মাধবী মুখোপাধ্যায়

তবে এই মুহূর্তে হাসপাতালে নয়, লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন ৮১ বছরের বর্ষীয়ান অভিনেত্রী। চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের ওপর দিয়ে কী ঝড় না বয়ে যাচ্ছে। একের পর এক খারাপ খবর। উস্তাদ রশিদ আলি খানের মৃত্যুর পর থেকে একের পর এক বিপর্যয় টলিউডে। দিন দুয়েক আগেই মারা গিয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। তাঁদের মৃত্যুর রেশ ধরে কাটতে না কাটতেই ফের দুঃখের খবর। গুরুতর অসুস্থ হয়ে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। গতবছরের মাঝামাঝি সময়েও বয়স্ককালীন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, অভিনেত্রীর রক্তে শর্করার মাত্রা চিন্তা বাড়িয়েছিল চিকিৎসকদের। অ্যানিমিয়ার সমস্যাও ছিল।

বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরে ছাড়াও পেয়ে যান তিনি। এই ঘটনার মাস কয়েক যেতে না যেতে আবারও অসুস্থ হলেন মাধবী মুখোপাধ্যায়, টলিউডের ‘চারুলতা’। কিন্তু কী হয়েছে তাঁর? শোনা গিয়েছে, অসুস্থ জ্বরের পাশাপাশি সর্দি-কাশিতে ভুগছেন কিংবদন্তি অভিনেত্রী। তবে এই মুহূর্তে হাসপাতালে নয়, লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন ৮১ বছরের বর্ষীয়ান অভিনেত্রী। চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। অসুস্থতার কারণ হিসেবে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের ১০০ বছরের জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠান গিয়েই ঠান্ডা লেগেছে তাঁর। খোলা মাঠে অনুষ্ঠান হওয়ায় এই বিপত্তি। টলিউডের তৎকালীন সময়ের একজন বিশিষ্ট অভিনেত্রী তিনি।

শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেন মাধবী মুখোপাধ্যায়। টলিউডের ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায়ের মতো একাধিক কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল, সত্যজিতের ‘মহানগর’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’। সিনেপ্রেমী বাঙালির কাছে তাঁর অভিনয় হল সম্পদ। তাঁর অভিনয়ে এখনও মুগ্ধ গোটা চলচ্চিত্র মহল। তবে অসুস্থতার জন্য পরবর্তী শুটিং বাতিল হয়েছে বলেই জানা গিয়েছে।

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!