Look back 2024: ‘ফাইটার’ থেকে ‘পুষ্পা ২’, ২০২৪ জুড়ে বক্সঅফিসে রাজত্ব করল যে ছবিগুলি…

তবে করোনার মরসুম কাটতেই বলিউডে একাধিক ছবি ব্লকবাস্টার হয়েছে, তেমনি ২০২৪ সালে একাধিক ছবি সুপারহিট হয়েছে। যাদের মধ্যে সেরা ১০ টি চলচ্চিত্র হল.....

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা মরসুমের পর বলিউডে রীতিমতো অন্ধকার নেমে এসেছিল। এমনকী করোনার আঁচ পড়েছিল পরবর্তী দুটি বছর। বলিউডের তেমন চলচ্চিত্র সফল হয়নি। তবে করোনার মরসুম কাটতেই বলিউডে একাধিক ছবি ব্লকবাস্টার হয়েছে, তেমনি ২০২৪ সালে একাধিক ছবি সুপারহিট হয়েছে। যাদের মধ্যে সেরা ১০ টি চলচ্চিত্র হল…..

ফাইটার (২৫ জানুয়ারী): ২১২.৭৯ কোটি টাকা

ফাইটার ছিল বছরের প্রথম বলিউড সুপারহিট চলচ্চিত্র। দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রায় ২১২.৭৯ কোটি টাকা আয় হয়েছিল।

তেলেগু ফিল্ম, হনু-ম্যান

এই বছরের সবচেয়ে আরেকটি সুপারহিট ছবি। ছবিটি তেলেগু ভাষায় নির্মিত হলেও শুধুমাত্র হিন্দিতে সিনেমাটির ব্যবসা হয়েছিল ৫২.২৯ কোটি টাকা।

তেরি বাতোঁ মে এয়সা উলঝা জিয়া (৯ ফেব্রুয়ারি): ৮৫.১৬ কোটি টাকা

তেরি বাতোঁ মে এয়সা উলঝা জিয়া, গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। ভারতীয় বক্স অফিসে এই ছবির হিন্দি সংস্করণ ৮৫.১৯ কোটি টাকা সংগ্রহ করেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন এবং শহীদ কাপুর, ছবিটি স্লিপার হিট হয়েছিল।

Article 370 (ফেব্রুয়ারি ২৩): ৭৮.১৯ কোটি টাকা

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইয়ামি গৌতম, আর্টিকেল 370 ভারতীয় বক্স অফিসে প্রায় ৭৮.১২ কোটি টাকা সংগ্রহ করেছিল।

লাপাতা লেডি্জ (মার্চ ১): ২১.১১ কোটি টাকা

কিরণ রাওয়ের লাপাতা লেডিজের সাফল্য সংখ্যায় পরিমাপ করা যাবে না। ছবিটি অস্কারের জন্যে ভারতীয় এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে ২১.১১ কোটি টাকা আয় করেছিল। কিন্তু অনলাইন ওটিটিতে ব্যাপক আলোড়ন ফেলেছিল ছবিটি।শয়তান (৮ মার্চ): ১৪৮.২১ কোটি টাকা

অজয় দেবগন এবং আর মাধবন অভিনীত শয়তান বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। এটি হিন্দি সংস্করণের মাধ্যমে ভারতে ১৪৮.২১ কোটি টাকা সংগ্রহ করেছিল।

Munjya (জুন ৭): ১০২.৫৩ কোটি টাকা

ম্যাডক ফিল্মের হরর-কমেডি ইউনিভার্স থেকে Munjya ছবিটিও একটি স্লিপার হিট হিসাবে আবির্ভূত হয়েছিল। ছবিটি ভারতে ১০২.৮৫ কোটি টাকা আয় করেছিল।

চান্দু চ্যাম্পিয়ন (১৪ জুন): ৬৩.৭২ কোটি টাকা

চান্দু চ্যাম্পিয়ন, কার্তিক আরিয়ান অভিনীত এই ছবিটি সমালোচকদের দ্বারা ব্যপক প্রশংসিত হয়েছিল। কবির খান পরিচালিত ছবিটি ভারতে ৬৩.৯২ কোটি টাকা আয় করছিল।

কল্কি 2898 খ্রিস্টাব্দ (২৭ জুন): ২৯৩.১৯ কোটি টাকা

কাল্কি 2898 খ্রিস্টাব্দ, গত ২৭ জুন মুক্তি পেয়েছিল, ছবিটি তেলেগু ভাষায় নির্মিত হলেও হিন্দিতে ব্যপক আয় করেছিল। বছরের অন্য একটি বড় সাফল্য মণ্ডিত ছবি হিসেবে আবির্ভূত হয়েছিল। ছবিটি হিন্দি ভাষায় ভারতীয় বক্স অফিসে ২৯৩.১৯ কোটি টাকা আয় করেছিল।

স্ত্রী ২ (আগস্ট ১৫): ৫৬৪ কোটি টাকা

স্ত্রী ২, যা এখনও প্রেক্ষাগৃহে চলছে, এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে হিন্দিতে ৫৬৪ কোটি টাকা আয় করেছে।

সিংহম আগেইন

২০২৪ সালের আরেকটি প্রতীক্ষিত ছবি ছিল ‘সিঙ্ঘম আগেইন’। অজয় দেবগন, করিনা কাপুর, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর অভিনীত ছবিটি বক্সঅফিসে ঝড় তুলেছিল। রোহিত শেট্টি পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গত ১ নভেম্বর দিওয়ালির দিন। এই অ্যাকশনধর্মী ছবিটি বক্সঅফিসে ৩৮৯.৬৪ কোটি আয় করেছিল।

ভুল ভুলাইয়া 3

দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি ছিল এ বছরের আরেকটি অপেক্ষাকৃত ছবি। যাতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি। তবে ছবিটির মুখ্য দুই মুখ ছিলেন বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিত। ভৌতিক এবং কৌতুকপূর্ণ ছবিটি বক্সঅফিসে ব্যাপক আয় করেছিল। ছবিটি বিশ্বব্যাপী ৪২১ কোটি টাকা আয় করেছিল।

পুষ্পা 2

এ বছরের সবথেকে প্রতীক্ষিত ছবি ছিল ‘পুষ্পা 2’,গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি।মাত্র ৮ দিনেই ছবিটি ১০০০ কোটি টাকা পেরিয়েছে। ছবিটি সগৌরবে এখন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে রাজ করছে। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা। ছবি মুক্তির আগে থেকেই ছবি ঘিরে ভক্তদের উন্মাদনা চরমে উঠেছিল। তার ফলেই একজন মারা যান। এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ আল্লু অর্জুনকে গ্রেফতার করেছিল।তবে ১ ঘন্টা জেলে থাকার পরে অভিনেতা নিম্ন আদালতে ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান। কিন্তু তাঁর ছবি এখন বক্সঅফিসে সুনামি তুলেছে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!