জিতের সঙ্গে পর্দা ভাগ করবেন টোটা! কোন ছবিতে কার জায়গায় আসছেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি : টলিউড থেকে বলিউড সমান তালে নিজের কাজের ছাপ রেখেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। একাধিক বাংলা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। টলিউড বা বলিউড সবক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতা ক্ষুরধার করেছেন। প্রতীম গুপ্তের ‘চালচিত্র’-র পর নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন টোটা রায়চৌধুরী। পথিকৃৎ বসুর আগামী ছবিতে দেখা যেতে পারে তাঁকে। এমনই গুঞ্জন ছড়িয়েছে। জানা গিয়েছে, এই ছবিতে কাজ করবেন জিৎও। অভিনেতা জানিয়েছেন, অভিনয় করবেন কিনা জানেন না, তবে চিত্রনাট্যটি পড়েছেন।

জানা গিয়েছে, এই ছবিটি করলে জিতের সঙ্গে প্রথমবার দেখা যাবে টোটাকে। জেবের সঙ্গে ছবি করলেও জিতের সঙ্গে আগে ছবি করেননি তিনি। এখানেই শেষ নয়, পথিকৃৎ বসুর আগামী ছবিতে পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রথমে এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল আবীর চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনি সময় দিতে পারছিলেন না। তাই টোটাকে সেই জায়গায় অভিনয় করতে দেখা যেতে পারে। এই বিষয়টি নিয়ে অভিনেতা স্পষ্ট করে এখনও কিছু জানাননি।

নীরজ পাণ্ডের স্পাশ্যাল অপস এবং বিক্রম মোতওয়ানের ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এ দেখা গিয়েছে তাঁকে।চালচিত্রের মত স্পেশ্যাল অপস ও ব্ল্যাক ওয়ারেন্টে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে টোটাকে। তাই অনন্ত সিং-র চরিত্র করলে তিনি যথেষ্ট ছাপ রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে অক্টবর থেকে ছবির শ্যুটিং শুরু হতে পারে। নায়ক নিয়ে কথা এগোলেও নায়িকা হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে নতুন কাউকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের