প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর ৯০ তম জন্মবার্ষিকীতে নবান্নে শ্রদ্ধাজ্ঞাপন

রবিবার সুপ্রিয়া দেবীর ৯০ বছর জন্মদিন উপলক্ষে নবান্নে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট নবান্নে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের অনেক অভিনেতা, অভিনেত্রী আজ আর বেঁচে নেই। মহানায়ক উত্তমকুমার অনেক আগেই মারা গিয়েছেন। এরপরেই এক এক করে মৃত্যুর পথে হেঁটেছেন, সুপ্রিয়া দেবী, সুমিত্রা মুখোপাধ্যায়ের মতো একাধিক কিংবদন্তিরা। গতবছরই মারা গিয়েছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। বলা চলে, বাংলা ইন্ডাস্ট্রির পিতা-মাতা আজ কেউই বেঁচে নেই। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ছাড়া। উত্তমকুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক অভিনেত্রীরা। যাঁদের স্থান হয়তো কোনদিনই পূরণ হওয়ার নয়। যার মধ্যে একজন সুপ্রিয়া দেবী।

যিনি টলিউডের ‘বেনু দি’ নামেই পরিচিত। তিনিও আজ বেঁচে নেই আমাদের মধ্যে। ৮ জানুয়ারী তিনি ৯০ তম জন্মদিনে পদার্পণ করলেন। তাঁর জন্মদিন উপলক্ষে জেনে নিন কিছু অজানা তথ্য! এক সময় চাউর হয়েছিল। উত্তমকুমারকে বিয়ে করতে চেয়েছিলেন সুপ্রিয়া দেবী। বিবাহিত উত্তম কুমারের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। আসলে উত্তমকুমারের প্রেমে পড়েনি সে যুগে এমন রমণী হয়তো হাতে গোনা। এমনকী এও শোনা যায় যে, পরে বিয়েও করেছিলেন মহানায়ককে। জীবনের শেষদিন মহানায়ককে ভালোবেসে গিয়েছেন তিনি। কেমন ছিল তাঁদের ভালোবাসার সফর?

একবার একটি সাংবাদিক সাক্ষাৎকারে সুপ্রিয়া দেবীর নাতি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জীবনের শেষপ্রান্তে এসে উত্তমকুমারের সঙ্গে ধানবাদে একান্তে সময় কাটাতে যেতেন তিনি। এছাড়াও প্রতি শনিবার ধর্মতলাতে বিখ্যাত সিনেমা হলে হলিউড সিনেমা দেখতে যেতেন উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী। কারণ দুজনেই ইংরেজি সিনেমার বিরাট ভক্ত ছিলেন।বাংলাতে উত্তমকুমার হলেও সুপ্রিয়া দেবী ফ্যান ছিলেন এলিজাবেথ টেলর এবং মারলন ব্র্যান্ডোর। হাজার হাজার নারী উত্তমকুমারের প্রেমে পড়লেও সুপ্রিয়া দেবী অন্ধের মতো বিশ্বাস করতেন তাঁর নায়ককে।

সুপ্রিয়া দেবী বাংলা চলচ্চিত্রে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন। তাঁর আসল নাম কৃষ্ণা এবং ডাকনাম বেনু। তিনি ২০১১ সালে বঙ্গভূষণ উপাধী অর্জন করেন। ২০১৪ সালে বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার সুপ্রিয়া দেবীকে “পদ্মশ্রী” সম্মানে ভূষিত করেন।

  

মাত্র সাত বছর বয়সে তাঁর অভিনয় শুরু। বাবার কাছেই অভিনয় শিক্ষা গ্রহণ। ঋত্বিক ঘটকের নায়িকা হিসেবে তিনি বহু ছবিতে অভিনয় করেন। মেঘে ঢাকা তারা তাঁর অভিনীত অন্যতম সুপারহিট ছবি।

জানা যায়, উত্তম কুমার শেষ জীবনে তার পরিবার ছেড়ে প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে বসবাস শুরু করেছিলেন। রবিবার সুপ্রিয়া দেবীর ৯০ বছর জন্মদিন উপলক্ষে নবান্নে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট নবান্নে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। যেখানে তাঁর ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে