বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয় এবং জনপ্রিয় তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। দক্ষিণী চলচ্চিত্র জগত ও রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে । এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল। যদিও সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি বিজয় বা তৃষা। তবে এবার তাঁদের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে  চর্চা।

গুঞ্জনের সূত্রপাত হয়েছে বিজয়ের জন্মদিনের পর। গত ২২ জুন তামিলনাডুর মুখ্যমন্ত্রীর ৫২তম জন্মদিন ছিল। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাননি তৃষা। এর আগে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছিলেন তৃষা।  এবার সেই ঘটনার অন্যথা হওয়াতে তাঁদের মধ্যে সম্পর্কে অবনতি হওয়ার জল্পনা শুরু হয়েছে। এটাও শোনা যাচ্ছে তৃষা  ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। যদিও সবটাই গুঞ্জন। জানিয়ে রাখা ভাল, ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে তৃষার বাগদান হয়েছিল, কিন্তু সেই বছরেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, ১৯৯৮ সালে আমেরিকায়  এবং ১৯৯৯ সালে ভারতে বড় অনুষ্ঠান করে সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয়। তবে সঙ্গীতা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে  বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। অভিযোগ ছিল, বিজয় কোনও এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে।  তারপরেই বিজয়ের সঙ্গে তৃষার নাম জড়িয়ে যায়।   

তামিল সিনেমার কিছু জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এই জুটির। ব্লকবাস্টার ‘ঘিল্লি’ থেকে শুরু করে ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (GOAT)-এর মতো ছবিতে তাদের রসায়ন দর্শকদের কাছে বরাবরই প্রশংসিত হয়েছে।  

 

 

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের