‘তুনিশা তাঁর মা ও কাকার মানসিক হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছেন’, কে সঞ্জীব কৌশল

মানুষ যা খুশি তাই বলে। আমরা শীঘ্রই মিডিয়াকে সম্বোধন করব এবং তারপর আমি শেয়ার করব কে সৎ বাবা এবং সৎ কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্য একের পর এক নয়া মোড় নিচ্ছে। ২৪ ডিসেম্বর তুনিশা মৃত্যুর ঠিক একদিন পরেই তুনিশার মায়ের বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তুনিশার প্রাক্তন প্রেমিক তথা সহ অভিনেতা শীজান খানকে। আদালত অভিযুক্তকে প্রথমে চারদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেও পরে তাঁর জেল হেফাজত আরও ১৪ দিন বাড়ানো হয়। যাই হোক, তুনিশার মায়ের অভিযোগ, শীজান তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনা করেছেন। তাঁকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছিলেন, শীজানের একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তুনিশাকে সে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও ইচ্ছে করে তুনিশার সঙ্গে বিচ্ছেদ করে নেয়। সেই কারণেই তুনিশাকে মানসিক বিধ্বস্ত হয়ে এহেন কঠিন সিদ্ধান্ত নেয়। তবে শীজান, শীজানের পরিবার, তাঁর আইনজীবী সবাই তুনিশার মায়ের করা অভিযোগ উড়িয়ে দেন। বরং সোমবার সাংবাদিক সম্মেলনে, তুনিশার মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তাঁরা। তাঁদের দাবি, তুনিশার আত্মহত্যার জন্য তাঁর মা এবং কাকা সঞ্জীব কৌশল দায়ী। শীজানের আইনজীবী বলেন, তুনিশা তাঁর মা ও কাকার মানসিক হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কে এই সঞ্জীব কৌশল? এদিন সাংবাদিক সম্মেলনে তুনিশার মায়ের সঙ্গে সঞ্জীবের কী সম্পর্ক, তা জানতে চাওয়া হলে তিনি পুরোপুরি এড়িয়ে যান। কিন্তু শীজানের বোন ফলক নাজের দাবি, সঞ্জীব কৌশল ও তুনিশার মা, ভনিতার অবৈধ সম্পর্ক রয়েছে। কেউ কেউ তাঁকে অভিনেত্রীর সৎ বাবা বলেও দাবি করেন। তবে সঞ্জীব তুনিশার সৎ বাবা হওয়ার সমস্ত দাবি অস্বীকার করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তুনিশা তাঁর মেয়ের মতো ছিল। তাঁর পরিবার নিজের মতো আচরণ করত তাঁর সঙ্গে। তিনি আরও বলেন, তিনি তুনিশাকে নিজের মেয়ে ঋতিকার মতো ভালোবাসতেন। এদিকে ফলকের অভিযোগ, তুনিশার টাকার হিসেব সবটাই তাঁর মা এবং কাকা পরিচালনা করতেন। একবার কাকার কথায় তুনিশাকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিলেন তুনিশার মা।

সঞ্জীবকে নিয়ে কী বললেন শিজানের আইনজীবী?

শিজানের আইনজীবী বলেন, তুনিশা ও তাঁর কাকা সঞ্জীব কৌশলের মধ্যে ‘ভয়ংকর’ সম্পর্ক ছিল। সঞ্জীব এবং ভানিতা তুনিশার অর্থ নিয়ন্ত্রণ করতেন। প্রায়শই তুনিশার কাছে তাঁরা টাকা চাইতেন। সঞ্জীব কৌশলের নাম শুনলেই ভয় পেয়ে যেতেন তুনিশা। সঞ্জীব কৌশলের প্ররোচনায়, একবার তাঁর মা তুনিশার ফোন ভেঙে দেয়। এছাড়াও তুনিশার মায়ের দাবি ছিল, শীজানের পরিবার জোর করে তুনিশাকে হিজাব এবং উর্দু শিখতে বাধ্য করতেন। কিন্তু সোমবার সংবাদ সম্মেলন তুনিশাকে হিজাব পরার বা উর্দু শেখার জন্য চাপ দেওয়া হয়েছিল সবটাই অস্বীকার করে শীজানের বোনেরা জানান, তুনিশার সঙ্গে বিচ্ছেদের পর শীজান আর কারুর সঙ্গে সম্পর্কে যায়নি। সঞ্জীব কৌশলের, সঙ্গে তুনিশার কোনও রক্তের সম্পর্ক নেই। তবে শফক নাজদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভানিতার সঙ্গে সঞ্জীবের কীতার সম্পর্ক ছিল তা খতিয়ে দেখছে।

অন্যদিকে সঞ্জীবের দাবি, “আমরা কখনই তুনিশাকে তাঁর অর্থ ব্যয় করতে বাধা দিইনি। অভিনয় ছিল তাঁর নেশা। লোকেরাও দাবি করছে যে তুনিশা ১৬ কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে। কিন্তু তুনিশার গাড়ি, ল্যাপটপ সবকিছু কিস্তিতে কেনা হয়েছিল। আমি তাঁকে আমার নিজের মেয়ে রিতিকার (২২ বছর) মতো ভালোবাসি। আমরা গত ১০-১২ বছর ধরে তুনিশাদের চিনি। তুনিশা ও রিতিকার জন্মদিন আমরা একসঙ্গে পালন করেছি। কিছু সম্পর্ক ভগবান বানিয়ে দিয়ে থাকে। তিনি আরও বলেন, “মানুষ যা খুশি তাই বলে। আমরা শীঘ্রই মিডিয়াকে সম্বোধন করব এবং তারপর আমি শেয়ার করব কে সৎ বাবা এবং সৎ কন্যা। ২৪ ডিসেম্বর তুনিশা এবং শীজানের মধ্যে ১৫ মিনিটের কথোপকথনের সময় কী হয়েছিল তা কেন তাঁরা প্রকাশ করছে না?” ভানিতা বর্তমানে চণ্ডীগড়ে তুনিশার আচার অনুষ্ঠান করছেন। সঞ্জীব বলেছেন, “আমরা তাঁকে ৩১ ডিসেম্বর চণ্ডীগড়ে নিয়ে এসেছি। তুনিশার মা সেই ধাক্কা সামলাতে পারছেন না। আমিও ডায়াবেটিক রোগী। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল তাঁর মাকে বিপত্তি কাটিয়ে উঠতে সাহায্য করা।”

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন