‘মৃত্যুর আগে তুনিশা ভীষণই মানসিক বিধ্বস্ত ছিলেন, তবে কারণ জানা নেই’: কাবেরী প্রিয়ম

তুনিশার মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত। যদিও আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনতাম না, আমাদের অনেক কমন বন্ধু ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ডিসেম্বর জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ গোটা হিন্দি টেলিভিশন মহল। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শীজান খানকে তাঁর মৃত্যুর কারণে হিসেবে বিদ্ধ করা হয়েছে। জানানো হয়েছে, শীজানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই অভিনেত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে এই কঠিন সিদ্ধান্তটি নিয়ে নেন। অন্যদিকে শীজানের বোনেদের দাবি, তুনিশার মা এবং তাঁদের পরিচিত এক কাকা তাঁর মৃত্যুর কারণ। সেই কাকার সঙ্গে তুনিশার মায়ের কি সম্পর্ক তাও জানা যায়নি। তাঁদের বক্তব্য, তুনিশা তাঁর ওই কাকাকে খুব ভয় পেত। সেই বিষয়ে কোনও ঝামেলা হওয়ার কারণে তুনিশা মানসিক ভাবে বিধ্বস্ত ছিল। এদিকে শীজানের বিষয়ে তুনিশার মায়ের করা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। এদিন মৃত্যুর আগে তুনিশার মানসিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি আলোচনা করলেন আরও এক জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কাবেরী প্রিয়ম।

যিনি ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে, জিদ্দি দিল মানে না, দিল দিয়া গল্লান-ধারাবাহিকে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি তিনি ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রা প্রসঙ্গে বলেন, “তুনিশার মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত। যদিও আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনতাম না, আমাদের অনেক কমন বন্ধু ছিল। এমনকি তাঁর বর্তমান সহ অভিনেতার সঙ্গে আমি কাজ করছি (পারস অরোরা)। এই ধরণের ঘটনা ঘটা উচিত ছিল না এবং আমি দুঃখিত। যদিও তাঁর মৃত্যুর কারণটি অবশ্যই খুব হতাশাজনক। তবে আমি তাঁর সম্পর্কে তেমন কিছু জানি না বলে এ নিয়ে আর মন্তব্য করা উচিত নয়।”

এবার কাবেরী প্রিয়ম নিজের প্রসঙ্গে আরও জানান,”আমি মনে করি যখন লোকেরা আমাকে এখন চেনে। আমি কোনও গড ফাদার ছাড়াই এখানে নাম করেছি। ছোট ভূমিকা দিয়ে শুরু করেছি এবং আমি মনে করি সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল, যখন আমি ইয়ে রিশতে হ্যায় প্যায়ার আমাকে জনপ্রিয়তা দেয়। তারপরে আমার পরবর্তী মাইলফলক ছিল জিদ্দি দিল মানে না, যা লিড হিসাবে আমার প্রথম শো। এখন যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি আমার সমস্ত সংগ্রামের দিনগুলির কথা মনে করি।”

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি