তুনিশার আকস্মিক মৃত্যু, মাথায় হাত ‘আলিবাবা’-র নির্মাতাদের, সিরিয়ালের ভবিষ্যত কী?

এবার কী হবে? তুনিশার জায়গায় কোন অভিনেত্রী আসবেন, শীজানকেও কি পরিবর্তন করে দেওয়া হবে? নাকি ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মারা গিয়েছেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর মৃত্যু রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা বলিউডে। টি-ব্রেকে কো-স্টার শীজান খানের মেক-আপ রুমের বাথরুমেই আত্মহত্যা করেন অভিনেত্রী। ঝুলন্ত অবস্থায় অভিনেত্রীর দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই অভিনেত্রীকে মৃত্যু ঘোষণা করা হয়। কেন অকালেই চরম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, মাত্র ২০ বছর বয়স, এই বয়সেই কেরিয়ারে যথেষ্ট সফলতা অর্জন করে নিয়েছিলেন অভিনেত্রী। যদিও পুলিশের কাছে তুনিশার মা জানিয়েছেন, সহ অভিনেতা শীনাজের সঙ্গে প্রেম ছিল তুনিশার।

তিনিই আত্মহত্যার প্ররোচনা করেছেন অভিনেত্রীকে। এই অভিযোগের ভিত্তিতেই শীনাজকে গ্রেফতার করে চার দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বই আদালত। অন্যদিকে তুনিশার আরও এক সহ অভিনেতা জানান, শীনাজের সঙ্গে ১৫ দিন আগেই ব্রেকাপ হয়ে যায় তুনিশার, সেই কারণেই অভিনেত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। এবং কঠিন সিদ্ধান্ত নেন। যদিও পুলিশ এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে। অভিনেত্রীর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, আত্মহত্যার কারণেই গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অভিনেত্রী। সবকিছুর পরেও এখন একটাই চিন্তার সাব টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা দাস্তান-ই-কবুল’-এর কী হবে?

তুনিশার জায়গায় নির্মাতারা কাকে বেছে নেবেন? ইতিমধ্যেই নির্মাতাদের মাথায় হাত? টিআরপির শীর্ষতম তালিকায় বিরাজ করত এই ধারাবাহিক। যেখানে তুনিশার অভিনয় বেশ প্রশংসিত ছিল, এবং দর্শকদের গ্রহণযোগ্য ছিল। গত ২২ অগস্ট থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে নায়ক-নায়িকা ছিলেন তুনিশা-শীজান। তাঁদের অনস্ক্রীন কেমিস্ট্রিও দুর্দান্ত ছিল। শেহজাদি মরিয়মের ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। সুতরাং তুনিশার আকস্মিক মৃত্যু নির্মাতাদের মাথায় বাজ ফেলেছে। এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন, বঙ্গ অভিনেত্রী সায়ন্তনী ঘোষ, কার্তিক জযারাম, খুশবু রাজেন্দ্র-সহ প্রমুখ তারকারা। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক অল্প কিছুদিনের মধ্যে দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। সাব টিভিতে রাত ৮ টা থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে? এবার কী হবে? তুনিশার জায়গায় কোন অভিনেত্রী আসবেন, শীজানকেও কি পরিবর্তন করে দেওয়া হবে? নাকি ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে? যদিও এতগুলো প্রশ্নের সৃষ্টি হলেও নির্মাতাদের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। তবে নির্মাতাদের যে মাথায় হাত পড়েছে তা বলাই বাহুল্য!

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ