মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

বর্তমানে 'মন্নত' ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের জন্যে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রি বড্ড কঠিনতম ক্ষেত্র। এখানে একবার নাম করতে পারলে লাইফ সেট। অল্প বয়সেই বিলাসবহুল সম্পত্তির মালিক হওয়া যায়। তবে একবার ব্যর্থতার কাতারে ডুবে গেলে সেখান থেকে ফিরে আসা মুশকিল। এরকম অনেক তারকাই আছেন, যারা অল্প বয়সে নাম কামিয়ে নিয়েছিলেন ঠিকই, কিন্তু এক সময়ের পর তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, সে সব পরের কথা। বলিউডে খুব কম বয়সেই সাফল্য পেয়েছেন এরকম অনেক তারকা আছেন। তাঁদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী আয়েশা সিংহ। বর্তমানে ‘মন্নত’ ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের জন্যে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। এবার ভক্তদের সঙ্গে একটি খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। বাড়ি কিনলেন।

বর্তমানে মুম্বই জুড়ে গণেশ উৎসব চলছে। আগামিকাল বিসর্জন। এমন আবহে বাড়ির গৃহপ্রবেশ সেরে ফেললেন অভিনেত্রী। হ্যাঁ, অল্প কিছুদিনের কেরিয়ারেই মুম্বইতে পাকাপাকিভাবে থাকার বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনলেন। আর গণেশ পুজোর শুভলগ্নে বাড়ির গৃহপ্রবেশ সারলেন অভিনেত্রী। ২৩ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় বাড়ির এবং পুজোর কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিলেন আয়েশা। ছবিতে তাঁর বাড়ির ভিতরের কয়েকটি ঝলক দেখিয়েছেন তিনি। গৃহপ্রবেশ উপলক্ষে বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। হিন্দুশাস্ত্রে থাকা সমস্ত নিয়ম মেনে তিনি পুজো করেছেন। তিনি পুজোর সময়ে একটি গোলাপি বর্ণের সালোয়ার স্যুট পরেছিলেন। তাঁর পরিবারও পুজোতে উপস্থিত ছিলেন।

ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘পরিবারের সঙ্গে সত্যনারায়ণ কথা। আমি আমার মা, বাবা এবং কিনুকে খুব মিস করছি।’ তবে আয়েশা ‘গাম হ্যায় কিসিকে প্যায়ার ম্যায়’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে ‘মন্নত’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে এবং এই শো থেকেই রাতারাতি লাইমলাইটে উঠে এসেছেন তিনি। 

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে