সলমনকে আনফলো, তবে কী ‘কভি ঈদ কভি দিওয়ালি’ থেকে বেরিয়ে গেলেন শেহনাজ?

Share:

নিজস্ব প্রতিনিধি: সেকি কাণ্ড! এত খাতিরদারি কোথায় গেল? অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে সুপারস্টার সলমন খানের সঙ্গে এত প্রেম-পিরিত কোথায় গেল শেহনাজের (Shehnaaz Gill), শোনা যাচ্ছে সলমনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন শেহনাজ, ওদিকে সলমনের ‘কভি ঈদ কভি দিওয়ালি’ থেকেও ছিটকে গিয়েছেন নাকি শেহনাজ! ব্যাপারটা ঠিক কী? বিগ বস ১৩-র মঞ্চ থেকেই সুপারস্টার সলমন খানের ভালো সম্পর্ক শেহনাজের। শেহনাজ এখন প্রায়শই খবরের শিরোনামে থাকেন। যদিও বিগবস 13 এর আগে বলিউডে তেমনি উত্থান ছিল না শেহনাজের। কিন্তু, এখন ভালোই পজিশন তাঁর। গানের মাধ্যমেই কেরিয়ার শুরু ‘পাঞ্জাবের ক্যাটরিনার’, তবে এখন বলিউডের স্বনামধন্য একটি নাম তাঁর।

খুব শীঘ্রই, সলমনের হাত ধরে ‘কভি ঈদ কভি দিওয়ালি’র মাধ্যমে বলিউডে ডেবিউ করার কথা রয়েছে শেহনাজের। কিন্তু এদিন হঠাৎ অন্য কথা শোনা গেল? তিনি নাকি সলমনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। এবং এও গুজব যে, সলমন-শেহনাজের সম্পর্কও নাকি ভালো নেই। শেহনাজের ইনস্টাগ্রামে মোট ১১ জনকে ফলোইং, যার মধ্যে রয়েছে তাঁর ক্রাশ এবং বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। কিন্তু নেই সলমন খান। সলমনকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন শেহনাজ। এরপরেই জল্পনা শুরু, তার মানে কি এই অভিনেত্রী কভি ঈদ কভি দিওয়ালি ছবি থেকেও ছিটকে গেলেন? এমনকি সূত্রের খবর, শেহনাজকে ‘কভি ঈদ কভি দিওয়ালি’ (KABHI EID KABHI DEWALI) ছবি ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু কি কারণ, তা এখনও পরিষ্কার হয়নি। তাহলে কী, শেহনাজ গিলকে নিয়ে বিরক্ত সলমন খান?

মনে হচ্ছে তাঁদের মধ্যে একটি বিশাল ফাটল তৈরি হয়েছে। সূত্রের খবর, সুপারস্টার শেহনাজের উপর খুব বিরক্ত, কারণ শেহনাজ ইতিমধ্যেই একাধিক প্রকল্পে স্বাক্ষর করেছেন। যদিও এই ছবির ঘোষণার প্রথমদিন থেকেই এই ছবি ঘিরে একাধিক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কখনও এই ছবি থেকে আয়ুশ শর্মা বেরিয়ে গেলেন, আবার কখনো সালমান নিজেও এই ছবি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। আর এখন শেহনাজ গিল ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে প্রযোজকদের উপর আরও চাপের সৃষ্টি হয়েছে। এই ছবির প্রধান চরিত্রে থাকবেন, ছবির সহ-প্রযোজক এবং পূজা হেগড়ে। তবে শেহনাজের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এখনও প্রকাশিত হয়নি যে, তিনি এখনও কাভি ঈদ কাভি দিওয়ালি দিয়ে অভিষেক করছেন কিনা বলিউডে।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান