রমজানে সম্প্রীতির ছবি! সানা খানের রান্নাঘরে ইফতার সারলেন কিরেণ রিজিজু

এই ছবিগুলিতে তাঁকে প্রাক্তন অভিনেত্রী সানা খান এবং তাঁর মৌলানা স্বামী আনাস সৈয়দের সঙ্গে দেখা যাচ্ছে। ছবিতে আরও দেখা যাচ্ছে, সানা ইফতারের জন্য খাবার তৈরি করছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে রমজান মাস। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রোজা পালন। প্রতি বছর ঈদের আগে রোজা পালন ইসলাম ধর্মের একটি পবিত্র রীতি। আগামী ১৯ কিংবা ২০ মার্চ ঈদ পালন হবে। পূর্ণাঙ্গ চাঁদ যেদিন দেখা যাবে, সেদিনই ঈদ পালিত হবে। ইসলাম ধর্মের একটি পবিত্র উৎসব এটি। তাই পবিত্র রমজান মাসে রাজনীতিবিদ, অভিনেতা থেকে সাধারণ মানুষ সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনায় ব্যস্ত। দিনে রোজা পালনের পরে রাতে ইফতারের মাধ্যমে উপবাস ভাঙা হয়। যখন পরিবারের সকলে একত্রিত হন। তবে এ বছরের প্রথম ইফতার ছিল প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান এবং তাঁর স্বামী মুফতি আনাস সৈয়দের জন্যে বিশেষ। কেননা এ বছরের প্রথম ইফতারে সানার পরিবারের সঙ্গে যোগ দিয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি আমন্ত্রণ রক্ষা করেছিলেন। আর এই বিষয়টি কয়েকটি ছবির মাধ্যমে কিরেণ রিজিজু নিজেই ইনস্টাগ্রামে জানান।

 

View this post on Instagram

 

A post shared by Kiren Rijiju (@kiren.rijiju)

এই ছবিগুলিতে তাঁকে প্রাক্তন অভিনেত্রী সানা খান এবং তাঁর মৌলানা স্বামী আনাস সৈয়দের সঙ্গে দেখা যাচ্ছে। ছবিতে আরও দেখা যাচ্ছে, সানা ইফতারের জন্য খাবার তৈরি করছেন। কিন্তু এই ছবিগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গুঞ্জন উঠেছে। অনেকেই ভাবছেন কেন্দ্রীয় মন্ত্রী সানা এবং তার স্বামীর সঙ্গে কী করছেন? তবে জানিয়ে রাখি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু অভিনেত্রীর বাড়ি যাননি। দম্পতি কিরেণ রিজিজুকে তাঁদের রৌনক-ই-রমজান সিজন ২-এ আমন্ত্রণ জানিয়েছিলেন। ছবিগুলি শেয়ার করে কিরেন রিজিজু ক্যাপশনে লেখেন, ‘মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিউচার স্টুডিওতে রৌনক-ই-রমজান সিজন ২-এর শুটিংয়ে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে আনন্দিত। সানা খান এবং আনাস সৈয়দের সঙ্গে দারুন কথোপকথন এবং গভীর আলোচনা হয়েছে। পুরো টিমের জন্য শুভকামনা।’

সানা খান কেন্দ্রীয় পোস্টটি পুনরায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'আমরা খুবই ভাগ্যবান যে আপনি আমাদের শোতে এসেছেন। আপনার সঙ্গে দেখা করে আনন্দিত হলাম। আল্লাহ আপনাকে চিরকাল নিরাপদে রাখুন।' সানা খানের শোতে ভারতের সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এবং অরুণাচল প্রদেশের সংসদ সদস্য কিরেন রিজিজুকে দেখে ভক্তরা আনন্দিত হয়েছিলেন। ছবিটিতে মন্তব্য করে একজন ভক্ত লিখেছেন, 'সুন্দর।' অন্য একজন তাঁকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে গ্ল্যামার জগৎ ত্যাগ করে সম্পূর্ণরূপে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সানা খান। তিনি তাঁর একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও চালু করেছেন, যেখানে তিনি ধর্মীয় বিষয়বস্তু শেয়ার করেন। রমজান মাসে, তিনি রৌনক-এ-রমজান সিজন ২ চালু করেছেন, যেখানে তিনি সেলিব্রিটিদের সঙ্গে রমজান নিয়ে আলোচনা করেন।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?