‘কাঁতারা’ ছবির প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সিতারামন এবং পীযুষ গোয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মুক্তির আগে থেকেই ঋষভ শেঠি (Risabh Shetty)পরিচালিত কন্নড় ছবি ‘কাঁতারা’কে (Kantara)ঘিরে বিতর্ক হয়। কিন্তু মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করে বক্স অফিসেও খুব ভাল ফল করেছে ছবিটি। ইতিমধ্যেই ছবিটি সব মহল থেকে প্রশংসাও অর্জন করছে। অভিনেতা ধানুশ ছবিটিকে ‘মাইন্ড ব্লোয়িং’ এবং ‘মাস্ট ওয়াচ’ বলে অভিহিত করেছেন। পাশপাশি দক্ষিনী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ছবিটিকে “ভারতীয় সিনেমার মাস্টারপিস” বলে বর্ণনা করেছেন। এবার সিনেমাটির প্রশংসা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন (Nirmala Sitaramon) এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল (Pijush Goyel)।

সম্প্রতি বেঙ্গালুরুতে কিছু স্বেছাসেবকদের নিয়ে কাঁতারা সিনেমা দেখতে গিয়েছিলেন নির্মলা সিতারামন। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সেই ছবিই পোস্ট করেন অর্থমন্ত্রী। ছবির ক্যাপশনে কাঁতারা সিনেমার অনবদ্য ভাবনার জন্য ছবির লেখক ও পরিচালক ঋষভ শেঠি সহ ছবির সকল কাস্ট আন্ড ক্রুকে অভিনন্দন জানান।

অন্যদিকে বেঙ্গালুরুতে গ্লোবাল ইনভেস্টর মিট “ইনভেস্ট কর্ণাটক ২০২২”-এ বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুশ গোয়েল। এই ইভেন্টেই বক্তব্য রাখতে গিয়ে কর্ণাটকের সাম্প্রতিক উন্নতির প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সময় পরিচালক ঋষভ শেঠি পরিচালিত কাঁতারা সিনেমা কীভাবে রাজ্যকে সম্মানিত করেছে সেই তথ্য তুলে ধরেন। পরে নিজের নিজের ট্যুইটার অ্যাকাউন্টে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন “কাঁতারা একটি কম বাজেটের সিনেমা যেখানে কর্ণাটকের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। ছবিটি বিনিয়োগের প্রায় ২০ গুণ বেশি আয় করেছে। ছবিটি দেখে বিনিয়োগকারী এবং শিল্পপতিরা ভারত এবং কর্ণাটকের প্রতি আকৃষ্ট হয়েছে”।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের