‘৩৮ কেজি ওজন, ২৩ ইঞ্চি কোমর, না খেয়ে শুকিয়ে যাচ্ছি’, চরম ডিপ্রেশনে চলে গিয়েছেন উরফি

সম্প্রতি উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় একটি গল্প শেয়ার করেছেন। যেখানে তিনি প্রকাশ করেছেন যে, গত বছর তাঁর ওজন প্রায় ৩৮ কেজি হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল ওজন বৃদ্ধি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওজন কমানোর জন্য অতিরিক্ত কম খাওয়া-দাওয়া শুরু করছেন মানুষজন। তবে এই বিষয়টি কেবল শরীর নয়, ত্বক এবং মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। যেমন অভিনেত্রী উরফি জাভেদের ক্ষেত্রেও ঘটেছিল। অভিনয় নয়, খোলামেলা পোশাক পরেই ভাইরাল হয়েছিলেন উরফি জাভেদ। সেপ্টিপিন-বস্তা যেকোনও কিছু দিয়েই পোশাক বানিয়ে নিতে পারেন তিনি। তবে এই পোশাকগুলি পরার জন্যে তাঁকে তাঁর ফিগারেও সামঞ্জস্য রাখতে হয়েছিল। হ্যাঁ, গত বছর ওজন কমাতে গিয়েই বিপাকে পড়েছিলেন উরফি জাভেদ। সম্প্রতি উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় একটি গল্প শেয়ার করেছেন। যেখানে তিনি প্রকাশ করেছেন যে, গত বছর তাঁর ওজন প্রায় ৩৮ কেজি হয়েছিল। সেই কারণে তিনি খুব অসুস্থ এবং বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। কম খাওয়ার অভ্যাস দৈনন্দিন জীবন এবং তাঁর মানসিক জীবনে প্রভাব ফেলেছিল।

উরফি বলেন, তিনি তখন স্লিম ছিলেন, কিন্তু মোটেও সুস্থ ছিলেন না। তিনি দিনে একবার খেতেন, তাও কার্বোহাইড্রেট ছাড়াই। এর ফলে তিনি খিটখিটে, অস্থির হয়ে গিয়েছিলেন। তাঁর মেজাজে সবসময় বিরক্ত হয়ে থাকত। তিনি পেটের সমস্যায় পড়ে গিয়ে ছিলেন। এর ফলে তাঁর ত্বক এবং স্বাস্থ্য উভয়ের উপরই প্রভাব পড়েছিল। ২৩ ইঞ্চি কোমর সত্ত্বেও, তাঁর মুখ এতটাই ফুলে গিয়েছিল যে লোকেরা ধরে নিতে শুরু করেছিল যে, তিনি ভুলভাবে ফিলারের শিকার হয়েছিলেন। অপুষ্টি, অ্যালার্জির অবহেলা তাঁর ফোলাভাবকে আরও বাড়িয়ে তুলেছিল, যার ফলে সাইনাস এবং লিম্ফ্যাটিক ড্রেনেজ সমস্যা দেখা দিয়েছিল তাঁর। তবে এখন তিনি সুস্থ। যদিও মাঝে মাঝে তার মুখ ফুলে যায়, কিন্তু আগের চেয়ে ভাল আছেন। এই যাত্রায় ভারোত্তোলন তাঁকে প্রচুর সাহায্য করেছে।

কিন্তু কম খাবার খেলে কী হতে পারে? এই বিষয়ে একজন চিকিৎসক পরামর্শদাতা বলেছেন, দীর্ঘ সময় ধরে খুব কম খাবার খেলে, বিশেষ করে কার্বোহাইড্রেট ছাড়া, মস্তিষ্কে শক্তির অভাব দেখা দিতে পারে। কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্কে শক্তি সরবরাহ করে। যখন এটি দীর্ঘ সময় ধরে পাওয়া যায় না, তখন সেরোটোনিন এবং ডোপামিনের মতো হরমোন প্রভাবিত হয়। এর ফলে বিষণ্ণতা, বিরক্তি, উদ্বেগ, মনোযোগের অভাব এবং বিষণ্ণতার মতো লক্ষণ দেয়।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ