পোষ্য বিড়ালের আঁচড়ে ক্ষতবিক্ষত উরফি জাভেদ

কিন্তু এর রেশ কাটতে না কাটতে আবারও দুর্ঘটনার শিকার উরফি জাভেদ। বিড়ালে কামড়ে নায়িকাকে। চোখের নিয়ে খিমচে মাংস তুলে নিয়েছে তাঁর। কিন্তু কী করে এমনটা হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: উরফি জাভেদ, অভিনেত্রীর পাশাপাশি একজন জনপ্রিয় প্রভাবশালী। যিনি সর্বদা বিদঘুটে পোশাকে সেজে নেটপাড়ার ঘুম ওড়াচ্ছেন। সেপ্টেপিন, ক্যাসেট, ডিভিডি, বস্তা, তার-মোটামুটি সব দৈনন্দিন জিনিস দিয়েই তিনি বানিয়ে ফেলতে পারেন মনের মতো পোশাক। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হলেও নিজেকে ভাইরাল করতে একেবারেই হাল ছাড়েন না উরফি। সম্প্রতি তিনি ঠোঁটে সার্জারি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। তাঁকে হাসপাতালে দেখে অনুরাগীরাও উদ্ভিগ্ন হয়ে পড়েছিলেন। তবে সুস্থ হয়ে আবারও ভাইরাল পোশাকে হাজির হয়ে দর্শকদের চমক দিয়েছিলেন উরফি।

কিন্তু এর রেশ কাটতে না কাটতে আবারও দুর্ঘটনার শিকার উরফি জাভেদ। বিড়ালে কামড়ে নায়িকাকে। চোখের নিয়ে খিমচে মাংস তুলে নিয়েছে তাঁর। কিন্তু কী করে এমনটা হল? সোমবার উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের জানিয়েছেন যে, তার বিড়াল তাকে আক্রমণ করেছে এবং তার মুখে আঘাত করেছে। উওরফির শেয়ার করা ছবিতে, তাঁর চোখের ঠিক নীচে একটি কাটা দাগ দেখা যাচ্ছে। সেটি থেকে রক্তপাত হচ্ছে। জানিয়েছেন খেলার ছলে তাঁর বিড়ালটি তাঁকে আঁচড়ে দিয়েছে। তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করার সময়, উরফি বলেছেন, “বিড়ালের বাবা-মায়ের সঙ্গে কি সম্পর্ক আছে? আমি সোফায় বসে ছিলাম এবং আমার বিড়ালটি হঠাৎ এসে আমাকে আক্রমণ করেছে।”

 

কিছুদিন আগে, উরফি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন যে তিনি তার মুখ থেকে ফিলার অপসারণ করছেন তিনি। এই প্রক্রিয়া চলাকালীন, তার মুখ ফুলে গিয়েছিল। উরফি তার যাত্রা শুরু করেছিলেন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। এছাড়াও তিনি বেশকিছু বিখ্যাত টিভি শোতে অভিনয় করেছিলেন। যেমন বড়ে ভাইয়া কি দুলহানিয়া, ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়, কসৌটি জিন্দেগি কে ২, এবং অন্যান্য। কিন্তু, সাহসী এবং অনন্য পোশাক পরে অভিনয় শুরু করার পর তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।সম্প্রতি তাকে রিয়েলিটি শো দ্য ট্রেইটার্স ইন্ডিয়াতে দেখা গেছে এবং তিনি শোটি জিতেছেন। বর্তমানে, উরফিকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও অনুষ্ঠান বা চলচ্চিত্র ঘোষণা করা হয়নি।

 

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?