দক্ষিণী পরিচালক ডেকেছিলেন হোটেলের ঘরে’, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন উপাসনা সিংহ

দক্ষিণের একজন বড় পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে একটি ছবিতে চুক্তিবদ্ধ করেছিলেন। আমি যখনই পরিচালকের অফিসে যেতাম তখনই আমি আমার মা বা বোনকে নিয়ে যেতাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী উপাসনা সিংহ, বলিউডে কৌতুক অভিনেত্রী নামেই পরিচিত তিনি। নব্বই দশক থেকেই বলিউডে কাজ করছেন অভিনেত্রী উপাসনা সিংহ। অসাধারন অভিনয়ের মাধ্যমে প্রতিনিয়ত সকলের মন জয় করে চলেছেন উপাসনা সিংহ। বর্তমানে তিনি ‘কমেডি নাইটস উইথ কপিল’ একজন নিয়মিত অভিনেত্রী। এছাড়াও ‘জুড়ওয়া’, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’-সহ একাধিক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দক্ষিণের বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন উপাসনা সিংহ। সম্প্রতি অভিনেত্রী তাঁর কেরিয়ার জীবনের একটি বিষধর অধ্যায় ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, কেরিয়ারের প্রথমে তিনি কাস্টিং কাউচের স্বীকার হয়েছিলেন। তাও আবার একজন স্বনামধন্য দক্ষিণী পরিচালকের কাছে, যিনি তাঁর বাবার বয়সী। সম্প্রতি ওই ঘটনা স্মরণ করে অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁকে একটি মিটিংয়ের ভান করে মুম্বইয়ের জুহুতে একটি হোটেলে আমন্ত্রণ জানিয়েছিলেন দক্ষিণের ওই পরিচালক।

তাঁর কাছে এটি একটি অস্বস্তিজনক পরিস্থিতি ছিল। ওই ঘটনার পরে, তিনি নিজেকে সাত দিনের জন্য একটি ঘরে বন্দী করে রেখেছিলেন। সেই চ্যালেঞ্জিং দিনগুলিই তাঁকে শক্তিশালী মহিলা বানিয়েছে। সাক্ষাৎকারে উপাসনা বলেছেন, “দক্ষিণের একজন বড় পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে একটি ছবিতে চুক্তিবদ্ধ করেছিলেন। আমি যখনই পরিচালকের অফিসে যেতাম তখনই আমি আমার মা বা বোনকে নিয়ে যেতাম। একদিন, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন আমি সবসময় ওদের সঙ্গে আসি। এরপর তিনি আমাকে একদিন মা-বোনকে ছাড়াই রাত সাড়ে ১১টায় একটি হোটেলে ডেকেছিল? কিন্তু আমি বলেছিলাম আমি পরের দিন গল্পটা শুনবো। তার অফিস বান্দ্রায় ছিল, পরের দিন সকালে আমি সেখানে গিয়েছিলাম। তখন তিনি তিন থেকে চারজনের সঙ্গে মিটিং কর ছিলেন। তার সেক্রেটারি আমাকে বাইরে অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু আমি না করি। আমি তার বারণ না শুনেই ভেতরে ঢুকে পড়লাম এবং প্রায় পাঁচ মিনিট একটানা তিনি আমায় পাঞ্জাবিতে লোকদের সামনে গালিগালাজ করতে শুরু করল। এরপর আমি যখন তার অফিস থেকে বের হলাম, তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তাঁর সঙ্গে হোটেলে সময় কাটায়নি বলেই তিনি আমাকে অপমান করলেন। কিন্তু অনিল কাপুরের সঙ্গে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা, আমি অনেককেই জানিয়ে ফেলেছিলাম। সেই কথা মনে করতে করতেই আমি ফুটপাথে কাঁদতে থাকি।”

সেই সময়ের পরিস্থিতি তিনি কীভাবে সামলেছিলেন সে বিষয়ে প্রবীণ অভিনেত্রী বলেন, “সেই ঘটনার পর আমি সাতদিন আমার ঘর থেকে বের হইনি। আমি অবিরাম কাঁদতাম, ভাবছিলাম যে আমি মানুষকে কী বলব। কিন্তু সেই সাত দিন আমাকে আরও শক্তিশালী করেছে। তখনই আমি সিদ্ধান্ত নিই, যাই হয়ে যাক, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ব না।” উপাসনা ফিল্ম এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সালমান খানের সঙ্গে হিট বলিউড কমেডি জুডওয়া (১৯৯৭) তে অভিনয় করেছেন, তারপরে মে প্রেম কি দিওয়ানি হুন (২০০৩) এবং ক্রেজি 4 (২০০৮)- সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!