জ্যাকলিনকে ভ্যান ড্যামের সঙ্গে দেখে সুকেশের কথা মনে করলেন মিকা

তবে সবার তুলনায় গায়ক মিকা সিং-এর তাঁর ছবি নিয়ে কমেন্ট সকলের নজরে পড়ল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একবার বিদেশ যাওয়ার অনুমতি পেয়ে আর বিদেশ থেকে যেন আসতেই চাইছেন না অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কখনও সেলিনা গোমজের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হচ্ছে। আবার কখনও হলিউড অ্যাকশন কিংবদন্তি জিন-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হচ্ছে। বর্তমানে কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি আর্থিক জালিয়াতির মামলায় ফেঁসে রয়েছেন জ্যাকলিন। যার সঙ্গে অভিনেত্রীর একসময় প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি পুলিশের। সেই কারণে একাধিক দামি দামি উপহার নিয়েছিলেন জ্যাকলিন তাঁর থেকে। কিন্তু জ্যাকলিনের কথায়, তিনি নাকি জানতেনই না একজন সুকেশ চন্দ্রশেখর একজন ফ্রড।

যাই হোক, সুকেশ এখন জেল হেফাজতে, কিন্তু প্রেমিকার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিতে বুঁদ তিনি এখনও। জেল থেকেই অভিনেত্রীকে  জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। কিছুদিন আগে তিনি এও জানিয়েছিলেন যে, জেল থেকে বেরিয়ে অভিনেত্রীর নামে একটি পশু হাসপাতাল গড়ে তুলবেন। সে যাই হোক, সুখেশের মামলার জন্য এতদিন বিদেশে যাওয়ার অনুমতি পাননি শ্রীলঙ্কা বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকলিন। অবশেষে মাস কয়েক আগেই পুরোপুরিভাবে বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি। গতকাল জ্যাকলিন নিজেই হলিউড অ্যাকশন কিংবদন্তি জিন-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। তারপর থেকেই জল্পনা শুরু, তবে কী হলিউডে অভিনয় করছেন জ্যাকলিন?

ইতিমধ্যেই তাঁর এই ছবিতে বলিউডের একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন। রোহিত শেঠি থেকে বরুণ ধাওয়ান, মিকা সিং-সকলে। তবে সবার তুলনায় গায়ক মিকা সিং-এর তাঁর ছবি নিয়ে কমেন্ট সকলের নজরে পড়ল। শনিবার, অভিনেত্রীর আসন্ন ছবি ‘ওয়েলকাম 3’-এর সহ-অভিনেতা মিকা সিং এক্স (পূর্বে টুইটার) এ গিয়ে অভিনেত্রী সঙ্গে ভ্যান ড্যামের ছবিটি পুনরায় পোস্ট করে লিখেছেন, “তোমাকে সুন্দর দেখাচ্ছে। তিনি সুকেশের চেয়ে অনেক ভালো।” কনম্যান সুকেশের সঙ্গে তুলনা টানায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাঁর টুইটটি। যদিও তিনি এই টুইটটি ভাইরাল হতেই মুছে দিয়েছেন। সুকেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মিকা সিং-ও মজা করতে ছাড়লেন না। বর্তমানে জ্যাকলিন ফার্নান্ডেজ ইতালিতে, সেখানে জিন-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে দেখা করে একটি ছবি পোস্ট ক্যাপশনে লিখেছেন, “ইতালিতে মজা করছেন একটি অনুমান করুন #vacation #fashion #fun।” বরুণ ধাওয়ান জ্যাকলিনের ফটোতে মন্তব্য করে বলেছিলেন, “লিজেন্ড আমি ভ্যান ড্যাম জ্যাকি এর কথা বলছি। অভিনন্দন, সর্বদা নতুন উচ্চতা বৃদ্ধি এবং সীমানা ভাঙার জন্য।” রোহিত শেঠিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমার কিশোর অ্যাকশন তারকা!”

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা