চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! অভিনেত্রী রাশি খান্নার পার্স থেকে গায়েব ৫০ হাজার টাকা। হাতেনাতে ধরা পড়ল তাঁর ভ্যানিটি ভ্যানের একজন কর্মী। জানা গিয়েছে, রাশি একটি প্রজেক্টের কাজে শুটিং সেটে ছিলেন। সেখানেই স্বাভাবিক কর্মসূচী মেনে শুটিং করছিলেন। তাঁর পার্স সহ ব্যক্তিগত সামগ্রী ভ্যানিটি ভ্যানে ছিল অন্যান্যদের মতো। কিন্তু তিনি শুটিং সেরে ফিরে দেখেন তাঁর পার্সে নগদ ৫০ হাজার টাকা নেই। অভিযোগ ওঠে, ভ্যানিটি ভ্যানের একজন কর্মীর উপর। তাঁকে ধরা হয়েছে।

একটি প্রতিবেদন অনুসারে, সেটে তাঁর হ্যান্ডব্যাগ থেকে ৫০,০০০ টাকা খোয়া যাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এবং অভিনেত্রীর দল ভ্যানিটি ভ্যানের অভিযুক্ত ওই কর্মীকে হাতেনাতে ধরেছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সেটে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিনেত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি সূত্রের মতে, অপরাধের বিষয়টি জানাজানি হওয়ার পর সেটের মধ্যেই অত্যন্ত চাঞ্চল্য কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নিরাপত্তাকর্মীরাও অভিযুক্তকে ধরে মারধর করেন এবং সেট থেকে বের করে দেন। এ ধরনের ঘটনা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত লজ্জাজনক। যদিও চুরি হওয়া টাকা যে রাশি খান্নার, তাঁর দল এই দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে, নগদ টাকাটি অভিনেত্রীর ম্যানেজারের ছিল, তাই এই টাকা রাশি খান্নার নিজের নয়। তবে চুরির খবরে রাশি এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

এদিকে, কাজের দিক থেকে রাশি তাঁর আসন্ন প্রজেক্টগুলি নিয়ে ব্যস্ত রয়েছেন। শীঘ্রই তাঁকে আনিস বাজমি পরিচালিত একটি ছবিতে দেখা যাবে, যেখানে তিনি অক্ষয় কুমার এবং বিদ্যা বালানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়াও তাকে ‘রাউডি অ্যান্ড কো’, ‘তালাখোঁ মে এক’, ‘ব্রিজ’, ‘লুখে’ এবং ‘ফারজি ২’-এর মতো প্রজেক্টগুলোতেও দেখা যাবে।অভিনেত্রীকে সর্বশেষ ‘ওস্তাদ ভগৎ সিং’ ছবিতে দেখা গিয়েছিল, যেটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।যা রণবীর সিংহের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল। ছবিটিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছিলেন শ্রীলীলা এবং পবন কল্যাণ।

Published by:

Share Link:

More Releted News:

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ