২১ দিনেও বক্সঅফিসে ঝড়! ‘পুষ্পা ২’-এর কাছে একেবারে বোল্ড-আউট বরুণের ‘বেবি জন’

যাই হোক, ট্রেড রিপোর্ট অনুসারে, ছবিটি প্রথম দিনে প্রায় ১২-১৩ কোটি টাকা সংগ্রহ উপার্জন করতে সক্ষম হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তরফে ২৫ ডিসেম্বর বড়দিনের বিশেষ উপহার ছিল ‘বেবি জন’। দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং কীর্তি সুরেশ। ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। ছবিতে বরুণকে ‘লাভার বয়’ থেকে একেবারে অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। কিন্তু তাতেও ‘পুষ্পা ২’-কে ছাপানো মুশকিল হয়ে দাঁড়াল ‘বেবি জন’-এর! কারণ দেশব্যাপী হলগুলিতে একাই রাজত্ব করছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’। ‘পুষ্পা ২’ মুক্তির ২১ দিনের মাথায় মুক্তি পেয়েছে ‘বেবি জন’। কিন্তু ‘পুষ্পা ২’-কে হারানো মুশকিল হি নেহি, না মুমকিন, যেটা প্রথম দিনেই বুঝে গেল ‘বেবি জন’। ছবিটির ট্রেলার ভক্তদের মধ্যে যতটা উন্মাদনা তৈরি করেছিল, সমালোচকদের দ্বারা ততটা প্রশংসা কুড়োতে পারল না।

দিনের শেষে ‘পুষ্পা ২’ আয়কে ছাড়াতে পারল না ‘বেবি জন’। বরুণ ধাওয়ান ভক্তরা ভেবেছিলেন, বরুণের বেবি জন প্রেক্ষাগৃহে রাজ করবে। ‘পুষ্পা ২’-কে হারিয়ে দিতে সক্ষম হবে ছবিটি, কিন্তু প্রথম দিনেই সমালোচকদের কাছ থেকে পাওয়া নেতিবাচক রিভিউ ছবিটির পরিবেশ নষ্ট করে দিয়েছে। ছবিটি নিয়ে কোনও ইতিবাচক মন্তব্যও করেন নি দর্শকরা। যার প্রভাব প্রথমদিন থেকেই বক্স অফিস পড়তে শুরু করেছে। যাই হোক, ট্রেড রিপোর্ট অনুসারে, ছবিটি প্রথম দিনে প্রায় ১২-১৩ কোটি টাকা সংগ্রহ উপার্জন করতে সক্ষম হয়েছে। তবে করোনা মহামারির পর এটাই ছিল বরুণের সবচেয়ে বড় ওপেনিং ছবি। কোভিডের পরে তাঁর ছবি ‘জুগজুগ জিও’ এবং ‘ভেড়িয়া’, চলচ্চিত্রগুলি বক্সঅফিসে সর্বমোট ১০ কোটি টাকারও কম সংগ্রহ করেছিল। অন্যদিকে বক্সঅফিসে এখনও রাজত্ব করে চলেছে ‘পুষ্পা ২’।

আল্লু অর্জুনের চলচ্চিত্র ‘পুষ্পা ২’, ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, ছবিটি বড়দিনেও প্রেক্ষাগৃহে আলোড়ন সৃষ্টি করতে সফল হয়েছে। ২১ দিনে ছবিটির আয় ‘বেবি জন’-এর থেকেও বেশি হয়েছে, ১৫ কোটি টাকা আয় করেছে। আল্লু অর্জুনের ছবিটি সোমবার এবং মঙ্গলবার মোট ১২ কোটি টাকা সংগ্রহ করেছিল। ছবিটি শনি-রবিবার আরও বড় আয় করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। সুতরাং এমন পরিস্থিতিতে ‘বেবি জন’-এর জন্য প্রেক্ষাগৃহে জায়গা করে নেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!