এই মুহূর্তে

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি: অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতি নিচ্ছেন বরুণ ধাওয়ান। কিন্তু কেন? সম্প্রতি ‘বর্ডার ২’-তে দেখা গিয়েছিল অভিনেতাকে। যেখানে আরও অভিনয় করেছিলেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টিও। ছবিতে বরুণ ধাওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু মুক্তির আগে ছবিতে তাঁর অভিনয় ঘিরে ব্যাপক সমালোচনার ধুম উঠেছিল। বিশেষ করে ‘ঘর কব আওগে’ গানটিতে অভিনেতার অভিনয় দেখে সকলেই ‘ওভার অ্যাক্টিং’ বলে সম্বোধন করেছিলেন। অনেকেই বরুণকে কেন এই ছবিতে নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

যদিও ছবি মুক্তির পরে সকলে বরুণের অভিনয় প্রশংসা করেছেন। ছবিটি ছিল ১৯৯৭ সালের ক্লাসিক ‘বর্ডার’ ছবির সিকুয়াল। ২৩ জানুয়ারী ছবিটি মুক্তি পেয়েছিল। এবং ছবিটি বক্স অফিসে মোট ৩৩৫ কোটি টাকা উপার্জন করেছিল। ছবিতে মেজর হোশিয়ার সিংহ দাহিয়া, পিভিসি চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান। তবে এখন শোনা হচ্ছে, অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বরুণ ধাওয়ান। তিনি এই সময়টা পরিবারের সঙ্গে কাটাবেন। বিশেষ করে মেয়ে লারার সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

তবে, অভিনেতাকে শেষবার তাঁর আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ দেখতে পাবেন ভক্তরা। কিন্তু এই ছবির পর তিনি আর নতুন ছবিতে হাত দেবেন না বলে ঠিক করছেন। ছবিতে অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পুজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুর। ছবিটি পরিচালনা করছেন অভিনেতার বাবা ডেভিড ধাওয়ান। যা ৫ জুন মুক্তি পাওয়ার ছিল। কিন্তু যশের টক্সিক যেহেতু ৪ জুন মুক্তি পাচ্ছে, তাই ছবিটিকে সংঘর্ষে এড়াতে ১২ জুন মুক্তি দেওয়া হবে। ছবিতে সলমান খান, সুস্মিতা সেন, করিশ্মা কাপুর, অনিল কাপুর এবং ত্বব্বু অভিনীত বিবি নং ১-এর মূল গানটির রিমিক্স ভার্সন রয়েছে। যাতে কন্ঠ দিয়েছেন শঙ্কর মহাদেবন, হেমা সরদেশাই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

‘আমাদের শোওয়ার ঘর আলাদা’, ৬৬ বছরে বিয়ে, দ্বিতীয় বিবাহিত জীবন কেমন চলছে বুশরার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ