ডেনিশ ওপেনে সাঁতারে রৌপ্যপদক জিতলেন বেদান্ত মাধবন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কিছু অভিনেতা-অভিনেত্রীদের সন্তান বলিউডে তাঁদের নাম প্রতিষ্ঠা করে বাবা-মাকে গর্বিত করেছেন। আবার কিছু তারকাদের সন্তানরা অভিনয় পেশায় না গিয়ে, অন্যকোনো পেশা বেছে নিয়েছেন। কেউ কেউ আবার বাবা-মায়ের পরিচয়ে না, নিজ প্রতিভাবলে প্রতিষ্ঠিত হয়ে বাবা-মাকে গর্বিত করেছেন। তাঁদের মধ্যেই একজন অভিনেতা মাধবনের পুত্র বেদান্ত মাধবন। সম্প্রতি তিনি শুধু, বাবা-মাকেই নয়, গোটা দেশকে গর্বিত করলেন।কিন্তু কিভাবে?

সদ্য অভিনেতা মাধবন, তাঁর ছেলে বেদান্ত মাধবনের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, “বেদান্ত, ড্যানিশ ওপেন ২০২২-এর সাঁতার প্রতিযোগিতায়, ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে রৌপ্যপদক জিতে আমাদের দেশ অর্থাৎ ভারতকে গর্বিত করেছে।” ছেলের এই জয়ের একটি ভিডিও কিছুক্ষন আগেই সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটাই মাধবন নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করে এই সুখবর দিয়েছেন।

পোস্টটি করে মাধবন লিখেছেন, “ঈশ্বরের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে বেদান্ত, ভারতের হয়ে রৌপ্যপদক জিতেছে, কোপেনহেগেন ডেনিশ ওপেনে সাঁতার প্রতিযোগিতায়।’ সঙ্গে তিনি ছেলের কোচ প্রদীপ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মাধবনের এই পোস্টে, অভিনেতা অভিষেক বচ্চন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “অভিনন্দন।” এছাড়া ইনস্টাগ্রামেও, মাধবন ছেলের এই জয়ের একটি ক্লিপ শেয়ার করেছেন। এই পোস্টে অভিনেত্রী এশা দেওলও মন্তব্য করে লিখেছেন, “সুপার, অভিনন্দন।”

এছাড়া আনন্দ এল রাইও,এই মাধবনের করা এই পোস্টের তলায় প্রতিক্রিয়া করে লিখেছেন, “তোমাকে নিয়ে গর্বিত বেদান্ত।” অভিনেত্রী শিল্পা শেঠি লিখেছেন, “আউউউউউউউউউউউউ, অভিনন্দন”। গতবছর বেদান্তের ১৬তম জন্মদিনে, মাধবন ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন, তখনই তিনি জানিয়েছিলেন যে, ছেলের জন্যে তিনি প্রতি মুহূর্তে গর্বিত হচ্ছেন। ১৯৯৯ সালে সরিতা মাধবনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা মাধবন। বিয়ের প্রায় ৬ বছর পর অর্থাৎ ২০০৫ সালে বেদান্তের জন্ম হয়।

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট